যে কোন মূল্যে আমাদের এই দুর্গ রক্ষা করব: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত দখলে ইউক্রেন-রাশিয়ার মধ্যে মাসব্যাপী ভয়াবহ যুদ্ধ চলছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, এ শহর

2023-02-20T08:59:55+00:00
2023-02-20T09:01:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যে কোন মূল্যে আমাদের এই দুর্গ রক্ষা করব: জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৫৯ এএম  আপডেট: ২০.০২.২০২৩ ৯:০১ এএম  (ভিজিট : ১৬৬)
X

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত দখলে ইউক্রেন-রাশিয়ার মধ্যে মাসব্যাপী ভয়াবহ যুদ্ধ চলছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, এ শহর দখল করতে এসে রাশিয়াকে কঠিন মূল্য দিতে হচ্ছে। তাদের অনেক সেনা এখানে প্রাণ হারিয়েছে।

রোববার রাতে এক ভিডিওবার্তায় জেলেনস্কি এ দাবি করেন। তিনি আরও বলেন, যে কোন মূল্যেই হোক কৌশলগত এ শহরের নিয়ন্ত্রণ ইউক্রেনের সেনাদের হাতেই থাকবে। খবর রয়টার্সের।

রোববার তিনি ইতালির সংবাদমাধ্যম কোরিয়ার ডেলা সেরাকে দেওয়া এক সাক্ষাৎকারেও একই কথা বলেন। জেলেনস্কি বলেন, রাশিয়া যেহেতু বাখমুতে আক্রমণ বাড়িয়েছে তাই আমরাও যতক্ষণ পারি সেটিকে রক্ষা করব। এটি আমাদের দুর্গ।

তিনি আরও বলেন, রুশ গোলার আঘাতে শহরের অনেক এলাকা ধ্বংস হয়ে গেছে। দোরেৎস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ শহরটিতে ৭০ হাজার মানুষের বসবাস। বর্তমানে তুমুল যুদ্ধের মধ্যেও শহরটিতে ৫ হাজার মানুষ বসবাস করছেন। উল্লেখ্য, জার্মানির মিউনিখে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে বাখমুত রক্ষায় পশ্চিমাদের কাছে জরুরিভিত্তিতে অস্ত্র ও যুদ্ধবিমান চেয়েছেন জেলেনস্কি।


বাবু/এ আর 




  বিষয়:   রাশিয়া  ইউক্রেন 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy