বৈঠকে পুতিনের ‘অস্থির পা’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গত বছর ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের শুরু থেকে বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট এসেছে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সম্ভবত ক্যান্সার, পারকিনসন

2023-02-20T10:30:43+00:00
2023-02-20T10:30:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বৈঠকে পুতিনের ‘অস্থির পা’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৩০ এএম   (ভিজিট : ১৪২)
X

গত বছর ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের শুরু থেকে বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট এসেছে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সম্ভবত ক্যান্সার, পারকিনসন রোগ কিংবা দুটোই রয়েছে। সম্প্রতি বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে করা বৈঠকের একটি ভিডিওতে দেখা গেছে, রাশিয়ান রাষ্ট্রপতি ক্রমাগত তার পা নড়াচড়া করছেন। এ ভিডিও যারা দেখেছেন তাদের অনেকেই বলছেন পুতিনের কি আসলেই সেই কঠিন অসুখ হয়েছে?

ভিডিওটি শেয়ার করে ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক উপদেষ্টা আন্তন গেরাসচেঙ্কো টুইট করেছেন, ‘এটি কি মোর্স কোড?’ সোশ্যাল মিডিয়ার বহু ব্যবহারকারীও ভ্লাদিমির পুতিনের পায়ের অস্বাভাবিক নচাচড়া নিয়ে উপহাস করেছেন।

নিউজ আউটলেট ভিসেগ্রাড ভিডিওটি টুইট করে লিখেছে, ‘মনে হচ্ছে কিছু ভুল হয়েছে’। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, “এই লোকটি ক্লিনিক্যালি অসুস্থ। রাশিয়ার হেরে যাওয়া যুদ্ধ অবশ্যই তার খারাপ অবস্থাকে ত্বরান্বিত করবে।”


বাবু/এ আর 




  বিষয়:   রাশিয়া  পুতিন  লুকাশেঙ্কো 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy