অরুণাচলে ৩.৮ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের অরুণাচল প্রদেশের পশ্চিমাংশে ৩ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল বোরবার দুপুরে প্রদেশটিতে ভূমিকম্প আঘাত করে

2023-02-20T12:57:47+00:00
2023-02-20T12:57:47+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অরুণাচলে ৩.৮ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৫৭ পিএম   (ভিজিট : ১৬৪)
X


ভারতের অরুণাচল প্রদেশের পশ্চিমাংশে ৩ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল বোরবার দুপুরে প্রদেশটিতে ভূমিকম্প আঘাত করে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। খবর দ্য হিন্দুর।

দেশটির সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ভূটানের সীমান্তবর্তী পশ্চিম কামেংয়ের ১০ কিলেমিটার গভীরে এ ভূমিকম্প হয়। এতে রাজ্যের পশ্চিমাংশে প্রচণ্ড ভূ-কম্পন অনুভূত হয়েছে।

তবে এঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া তেমন কোন ক্ষমি হয়নি বলেও জানা গেছে।

দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি- এনসিএস জানিয়েছে, ভুটান সীমান্তের কাছে পশ্চিম কামেংয়ের ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল।

ভূমিকম্পে কোনো সম্পত্তির ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়নি বলেই প্রাথমিকভাবে এনসিএসও জানিয়েছে।

এ ঘটনায় অরুণাচল ছাড়াও উত্তর-মধ্য আসাম এবং ভুটানের পূর্বাংশ কেঁপে উঠে। ভারতের উত্তর-পূর্ব অঞ্চল উচ্চকম্পন প্রবণ অঞ্চলের তালিকাভুক্ত। প্রায়ই এই অঞ্চলে কম্পন অনুভূত হয়।

গত বছরের ডিসেম্বরে অরুণাচল প্রদেশে ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়। চলতি মাসের ১২ তারিখেও আসামে ভূমিকম্প হয়।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। ভূকম্পনপীড়িত তুরস্কের ১০টি অঞ্চলে ৩ মাসের জরুরি অবস্থা জারি করা হয়েছে।

তুরস্কের সরকারি তথ্য মতে, দেশটিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন মানুষের সংখ্যা ১ কোটি ৩০ লাখের বেশি।

-বাবু/এ.এস





  বিষয়:   ভূমিকম্প  ভারত 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy