জামিন নামঞ্জুর দুই ছাত্রলীগ নেতার

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

একুশে বইমেলায় ঘুরতে আসা দর্শনার্থীদের কাছে চাঁদাবাজির ঘটনায় রাজধানীর শাহবাগ থানার মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই নেতার

2023-02-20T16:59:12+00:00
2023-02-20T16:59:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পুলিশ পরিচয়ে চাঁদাবাজি
জামিন নামঞ্জুর দুই ছাত্রলীগ নেতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৫৯ পিএম   (ভিজিট : ১৫১)
X

একুশে বইমেলায় ঘুরতে আসা দর্শনার্থীদের কাছে চাঁদাবাজির ঘটনায় রাজধানীর শাহবাগ থানার মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

কারাগারে যাওয়া দুই ছাত্রলীগ নেতা হলেন- বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহরুল হক হল ছাত্রলীগের সহ-সভাপতি রাজীব হোসেন রবিন ও মাস্টারদা সূর্য সেন হল ছাত্রলীগের সহ-সভাপতি মোহাইমিনুল ইসলাম ইমন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান ছিদ্দিকীর আদালতে তাদের জামিন শুনানির দিন ধার্য ছিল। শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।

এর আগে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালতে তাদেরকে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক দীপক বালা। এসময় আসামিদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। আদালত তার জামিনের বিষয়ে শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন।

আদালতের শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক নিজাম উদ্দিন ফকির বিষয়টি জানিয়েছেন।

বাবু/এসআর





  বিষয়:   জামিন  নামঞ্জুর 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy