প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:০৯ পিএম (ভিজিট : ২১২)

X
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত ইংরেজি ভাষায় দেওয়া সব রায়-আদেশ বাংলায় দেখতে একটি প্রযুক্তিসেবা সংযোজন করা হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই প্রযুক্তিগত সেবার উদ্বোধন করেন।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান বলেন, এই প্রযুক্তি উদ্বোধনের ফলে আজ থেকে (২০ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত ইংরেজি ভাষায় দেওয়া সব রায়-আদেশ গুগলের প্রযুক্তির সহায়তায় আইনজীবী, বিচারপ্রার্থী বা যেকোনো ব্যক্তি নিজে নিজেই বাংলায় অনুবাদ করে দেখতে পারবেন।
তিনি বলেন, এই জনমুখি প্রযুক্তি বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এমনভাবে সংযুক্ত করা হয়েছে, যার মাধ্যমে যেকোনো ব্যক্তি ইংরেজি ভাষায় দেওয়া যেকোনো রায় বা আদেশ, তা যত বড়ই হোক না কেন, তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তা বাংলায় অনুবাদ করে দেখতে পারবেন।
বাবু/এসআর