ইবি উপাচার্যের কার্যালয়ে আবারও তালা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের কণ্ঠসদৃশ ফোনালাপের অডিও ফাঁসের জেরে ফের তার কার্যালয়ে তালা

2023-02-20T23:57:33+00:00
2023-02-20T23:57:33+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
অডিও ফাঁস
ইবি উপাচার্যের কার্যালয়ে আবারও তালা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৫৭ পিএম   (ভিজিট : ১৩৫)
X

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের কণ্ঠসদৃশ ফোনালাপের অডিও ফাঁসের জেরে ফের তার কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন অস্থায়ী চাকরিজীবী পরিষদের নেতাকর্মীরা।


আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপাচার্যের কার্যালয়ে তালা দিয়ে চার ঘণ্টাব্যাপী আন্দোলন করেন তারা। এ সময় তারা উপাচার্যের অপসারণ দাবি করে বিভিন্ন স্লোগান দেন।

গতকাল রোববার ‘মিসেস সালাম’ ও সোমবার ‘আল বিদা’ নামে দুটি ফেসবুক আইডি থেকে ফোনালাপের দুটি অডিও পোস্ট করা হয়। সেগুলোতে নিয়োগ বোর্ড, চাকরির প্রশ্নের বিষয়ে কথোপকথন, চাকরির বিনিময়ে আর্থিক লেনদেন ও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে উপাচার্যকে কথা বলতে শোনা যায়।


এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার ‘ফারাহ জেবিন’ ও ‘মিসেস সালাম’ নামে আইডি থেকে পরপর উপাচার্যের পাঁচটি ফোনালাপের অডিও পোস্ট করা হয়। এ ঘটনায় গত শনিবার উপাচার্যের পদত্যাগের দাবিতে তার কার্যালয়ে তালা লাগায় সংগঠনটির নেতাকর্মীরা।


সংগঠনটির সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান টিটু বলেন, ‘ভিসি সবাইকে দুর্নীতি করে নিয়োগ দিচ্ছে। তিনি মাসের পর মাস ক্যাম্পাসে থাকেন না, বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দিচ্ছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের টাকা দিয়ে নিজের বাড়ি বানাচ্ছেন। তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের সম্পর্কেও খারাপ মন্তব্য করেছেন। তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে।’

বাবু/এসআর





  বিষয়:   ইবি 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy