আবারো তুরস্কে ৬.৪ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফের তুরস্কে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ৪ মিনিটে দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশে ৬ দশমিক

2023-02-21T07:54:07+00:00
2023-02-21T07:57:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আবারো তুরস্কে ৬.৪ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৫৪ এএম  আপডেট: ২১.০২.২০২৩ ৭:৫৭ এএম  (ভিজিট : ১২৫)
X

ফের তুরস্কে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ৪ মিনিটে দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়। কিছুক্ষণ পর ৫ দশমিক ৮ মাত্রার আফটারশকও অনুভূত হয়।

এতে তুরস্কে তিনজনের মৃত্যুর তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুল্যেমান সোল্যু। এছাড়া দেশটিতে ২১৩ জন আহতের কথা জানা গেছে। অন্যদিকে সিরিয়ার আলেপ্পোতে ছয়জন আহতের তথ্য জানা গেছে।

এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তুরস্কের হাতায় প্রদেশের দেফনে জেলায়। তুরস্ক ছাড়াও সোমবার রাতের ভূমিকম্প সিরিয়া, মিসর, জর্ডান, ইসরায়েল ও লেবাননে অনুভূত হয়েছে বলে জানা গেছে।
  
গত ৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ৪৪ হাজারের বেশি মৃত্যু হয়েছে এখন পর্যন্ত। ওই ভূমিকম্পে শুধু তুরস্কেই এক লাখ ১০ হাজারের বেশি ভবন বিধ্বস্ত হয়। ৬ ফেব্রুয়ারির ওই ভূমিকম্পের পর থেকে এ কয়দিনে ছয় হাজারের বেশি বার আফটারশক অনুভূত হয়েছে বলে জানিয়েছে তুরস্ক কর্তৃপক্ষ।


বাবুৃৃ/এ আর 




  বিষয়:   তুরস্ক  সিরিয়া  ভুমিকম্প 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy