মেক্সিকোয় অভিবাসীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মেক্সিকোর মধ্যাঞ্চলে অভিবাসীবাহী বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও অন্তত ১৫

2023-02-21T13:20:10+00:00
2023-02-21T13:20:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেক্সিকোয় অভিবাসীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ১:২০ পিএম   (ভিজিট : ১৫৫)
X

মেক্সিকোর মধ্যাঞ্চলে অভিবাসীবাহী বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও অন্তত ১৫ জনকে। স্থানীয় সময় রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে মেক্সিকোর মধ্যাঞ্চল থেকে উত্তরাঞ্চল যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে অভিবাসীবাহী বাসটি।  

সোমবার (২০ ফেব্রুয়ারি) স্থানীয় কর্তৃপক্ষ জানায়, পুয়েবলা প্রদেশের কুয়াকনোপালান অঞ্চলে এসে পৌঁছালে বেপরোয়া গতির বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মুহূর্তেই দুমড়েমুচড়ে যায়। এতে হতাহত হন বহু যাত্রী। ঘটনাস্থলেই মারা যান কয়েকজন। 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকর্মীরা। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান আরও কয়েকজন। এ ছাড়াও আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে দুর্ঘটনায় হতাহতদের বেশিরভাগই ভেনেজুয়েলা, কলম্বিয়া এবং মধ্য আমেরিকার নাগরিক বলে জানা গেছে। বাসটিতে মোট ৪৫ জন যাত্রী ছিলেন বলেও জানায় কর্তৃপক্ষ। 

স্থানীয় অভিবাসন দফতর জানায়, মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের আশায় অভিবাসনপ্রত্যাশীরা প্রায়ই ঝুঁকিপূর্ণ সড়কগুলো ব্যবহার করে থাকেন। এতে, দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান সাধারণ মানুষ।

সূত্র, রয়টার্স 

বাবু/এ আর 




  বিষয়:   মেক্সিকো  দুর্ঘটনা  নিহত 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy