ফাঁস হওয়া অডিও মাইকে বাজিয়ে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

নিয়োগ সংক্রান্ত বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের ফোনালাপের অডিও ফাঁসের ঘটনায় তৃতীয় দিনের

2023-02-22T16:06:11+00:00
2023-02-22T16:06:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইবি উপাচার্য
ফাঁস হওয়া অডিও মাইকে বাজিয়ে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:০৬ পিএম   (ভিজিট : ১৪৪)
X

নিয়োগ সংক্রান্ত বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের ফোনালাপের অডিও ফাঁসের ঘটনায় তৃতীয় দিনের মতো আন্দোলন করছেন চাকরিপ্রত্যাশী অস্থায়ী কর্মচারী ও সাবেক ছাত্রলীগ নেতাকর্মীরা। প্রশাসন ভবনের সামনে উপাচার্যের ফাঁস হওয়া অডিও মাইকে বাজিয়ে বিক্ষোভ করেন তারা। এ ঘটনায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপাচার্যের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তারা। একইসঙ্গে কার্যালয়ের সামনে উপাচার্যকে ‘আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত বরপুত্র’ উল্লেখ করে তার পদত্যাগের দাবিতে ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী চাকরিজীবী পরিষদের সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান টিটু এবং সংগঠনটির সাধারণ সম্পাদক রাসেল জোদ্দারের নেতৃত্বে কার্যালয়ের সামনে উপাচার্যের অপসারণের দাবিতে অন্তত ৩০ জনকে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

এ সময় তারা ‘ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘হৈ হৈ রৈ রৈ, সালাম চোর গেলি কই?’, ‘শেখ হাসিনার বাংলায়, দুর্নীতির ঠাঁই নাই’, ‘শেখ হাসিনার বাংলায়, সালাম চোরের ঠাঁই নাই’, ‘সালাম চোরের আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’, ‘সালামের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘সালাম চোরের চামড়া, তুলে নেব আমরা’, ‘হাকিম গেছে যে পথে, সালাম যাবে সেই পথে’ ইত্যাদি স্লোগান দেন। 

আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিস ও বিভাগে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন এবং তাদের বেশিরভাগই সাবেক ছাত্রলীগ নেতাকর্মী বলে জানা গেছে। বিকেল ৩টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত উাচার্যের কার্যালয়ে তালা দিয়ে বিক্ষোভকারীরা অবস্থান করছিলেন। 

বাবু/জেএম




  বিষয়:   ফাঁস  অডিও 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy