৫ মার্চ আল আমিনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে করা মামলায় অভিযোগ গঠন শুনানি

2023-02-22T17:18:00+00:00
2023-02-22T17:18:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যৌতুকের মামলা
৫ মার্চ আল আমিনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:১৮ পিএম   (ভিজিট : ১৪১)
X

যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে করা মামলায় অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ৫ মার্চ দিন ধার্য করেছেন আদালত। ক্রিকেটার আল আমিন আজ (বুধবার) আদালতে হাজিরা দিয়েছেন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীনের আদালতে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। এ দিন বিচারক ছুটিতে থাকায় অভিযোগ গঠন শুনানি হয়নি। ভারপ্রাপ্ত বিচারক হাবিবুর রহমান সিদ্দিকীর আদালত নতুন এ দিন ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মোখলেসুর রহমান বিষয়টি জানিয়েছেন।

এর আগে, মামলার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় গত ২ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার পরিদর্শক সোহেল রানা। আদালত অভিযোগপত্র দেখিলাম বলে স্বাক্ষর করেন। মামলাটির পরবর্তী বিচারের জন্য ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এ বদলির আদেশ দেন।

বাবু/এসআর





  বিষয়:   অভিযোগ  গঠন  শুনানি 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy