প্রথম দিনে ৫০২৮ ভোট

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দেশের সর্ববৃহৎ বার ঢাকা আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের প্রথমদিনের ভোটগ্রহণ

2023-02-22T20:17:18+00:00
2023-02-22T20:17:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঢাকা বারের নির্বাচন
প্রথম দিনে ৫০২৮ ভোট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:১৭ পিএম   (ভিজিট : ১৬৬)
X

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দেশের সর্ববৃহৎ বার ঢাকা আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের প্রথমদিনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এদিন ১৯ হাজার ৬১৮ ভোটারের মধ্যে ৫০২৮ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আহসান হাবীব।

দুইদিন ব্যাপী এ নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ শুরু হয় আজ বুধবার। এদিন সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে এক ঘণ্টার জন্য বিরতি দিয়ে চলে বিকেল ৫ টা পর্যন্ত। আগামীকাল বৃহস্পতিবারও (২৩ ফেব্রুয়ারি) একইভাবে চলবে ভোটগ্রহণ। এরপর শুরু হবে ভোট গণনা।

আইনজীবী সমিতির কার্যকরী কমিটির ২৩টি পদের বিপরীতে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলের ২৩ জন এবং আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের ২৩ জন করে মোট ৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা মহানগর দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু। তিনি বলেন, ঢাকা আইনজীবী সমিতির মোট সদস্য ২৭ হাজার ৯২৪ জন। এর মধ্যে ১৯ হাজার ৬১৮ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বিগতবারও সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট উপহার দিয়েছি। এবারও প্রার্থী ও ভোটারদের সহযোগিতা নিয়ে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেব।

বাবু/এসআর





  বিষয়:   ভোট 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy