বিয়ের প্রলোভনে ধর্ষণ: এখন টিভির এহসান জুয়েলের জামিন

বুলেটিন নিউজ ডেস্ক

আইন-আদালত

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এখন টিভির প্রধান প্রতিবেদক এহসান জুয়েলকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন

2023-02-23T11:45:15+00:00
2023-02-23T11:45:15+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বিয়ের প্রলোভনে ধর্ষণ: এখন টিভির এহসান জুয়েলের জামিন
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৪৫ এএম   (ভিজিট : ২১৮)
X


বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এখন টিভির প্রধান প্রতিবেদক এহসান জুয়েলকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ গত ২০ ফেব্রুয়ারি এ আদেশ দেন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল শোয়েব মো. মুহিত নিশ্চিত করেছেন।

গত ১৩ ফেব্রুয়ারি বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে রাজধানীর ওয়ারী থানায় মামলা দায়ের করেন এক নারী।

মামলার এজহারে বলা হয়, এহসান উদ্দিন জুয়েলের সঙ্গে আমার আনুমানিক ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে এখন টেলিভিশনে চাকুরী করার মাধ্যমে পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে  এহসান জুয়েল আমার ভাড়াটিয়া বাসা ওয়ারী থানাধীন ১৪ নং জয়কালী মন্দির এর বাসায় যায় এবং বিবাদী আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক (ধর্ষণ) সহ মোবাইলের মাধ্যমে অপ্রীতিকর ভিডিও এবং স্থিরচিত্র ধারণ করে। 

এজহারে আরও বলা হয়, এরপর থেকে বিবাদী প্রায়ই আমার ভাড়াটিয়া বাসায় আমার সাথে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করতেন। বিবাদী আমাকে বলে সামনের মাসে আমারা বিয়ে করবো। গত ২ ডিসেম্বর সকাল ৮ টার সময় ফোন করলে বিবাদী উত্তেজিত হয়ে আমাকে গালিগালাজ করে এবং আমাকে হুমকি দেয় যে বিবাদীর মোবাইলে ধারণকৃত সকল ভিডিও এবং স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করবে।

-বাবু/এ.এস





  বিষয়:   জামিন  মামলা 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy