গাজার রকেটে ইসরাইলে সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দখলদার ইসরাইলি বাহিনীর নির্বিচার গুলিতে অন্তত ১১ ফিলিস্তিনি নিহতের প্রতিবাদে অবরুদ্ধ গাজা থেকে রকেট ছোড়া হয়েছে। এ ঘটনায়

2023-02-23T13:00:53+00:00
2023-02-23T13:00:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গাজার রকেটে ইসরাইলে সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১:০০ পিএম   (ভিজিট : ১২৪)
X

দখলদার ইসরাইলি বাহিনীর নির্বিচার গুলিতে অন্তত ১১ ফিলিস্তিনি নিহতের প্রতিবাদে অবরুদ্ধ গাজা থেকে রকেট ছোড়া হয়েছে। এ ঘটনায় জনগণকে সতর্ক করতে ইসরাইলে এয়ার সাইরেন বাজানো হয়েছে। 

ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, ফিলিস্তিনের গাজা থেকে অন্তত ৬টি রকেট নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে ৫টি রকেট জব্দ করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। আরেকটি রকেট খালি জায়গায় পতিত হয়েছে।

তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষতির খবর পাওয়া যায়নি। সেই সঙ্গে ফিলিস্তিনের কোনো গ্রুপ এখনো রকেট ছোড়ার দায় স্বীকার করেনি।

এর আগে বুধবার দখলদার বাহিনী ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের নাবলুস শহরে কথিত সন্ত্রাসবিরোধী অভিযান চালায়। তাদের তালিকাভুক্ত দুই ফিলিস্তিনিকে ধরার নামে বাড়ি ঘিরে ফেলা হয়। বন্ধ করে দেওয়া হয় শহরের সব প্রবেশ পথ। 

সিএনএন ও আলজাজিরা জানিয়েছে, অভিযানের সময় ইসরাইলি সেনাদের এলোপাতাড়ি গুলিতে অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। এর মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইসরাইলি বাহিনীর ছোড়া টিয়ারশেলের আঘাতে আহত ২৫০ জনকে সংস্থাটির পক্ষ থেকে চিকিৎসা দেওয়া হয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে আবারও বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইসরাইলে ক্ষমতায় বসেছে অতি ডানপন্থি সরকার। তখন থেকেই ফিলিস্তিনিদের ওপর দমনপীড়ন আগের তুলনায় বেড়ে গেছে। এর ফলে শুধু দুই মাসেই ইসরাইলি বাহিনীর হামলায় কমপক্ষে ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে।


বাবু/এ আর 




  বিষয়:   গাজা  ইসরাইল 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy