স্টাডি ইন অস্ট্রেলিয়া ওপেন ডে-২০২৩

বুলেটিন নিউজ ডেস্ক

শিক্ষা

মেন্টরস স্টাডি অ্যাব্রোডের আয়োজোনে অস্ট্রেলিয়া ওপেন ডে-২০২৩, আগামী ২৭ ফেব্রুয়ারি, সোমবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত

2023-02-25T17:07:45+00:00
2023-02-25T17:07:45+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
স্টাডি ইন অস্ট্রেলিয়া ওপেন ডে-২০২৩
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:০৭ পিএম   (ভিজিট : ১৮৫)
X


মেন্টরস স্টাডি অ্যাব্রোডের আয়োজোনে অস্ট্রেলিয়া ওপেন ডে-২০২৩, আগামী ২৭ ফেব্রুয়ারি, সোমবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ইডেন গ্র্যান্ড বলরুম, হোটেল আমারি ঢাকা, প্লট ৪৭, রোড ৪১, গুলশান-২-এ অনুষ্ঠিত হবে। এতে অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এবং তারা তাদের বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষার্থীদের যোগ্যতা মূল্যায়ন করবেন।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো- ম্যাকুয়ারি ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ান ক্যাথলিক ইউনিভার্সিটি (এসিইউ), কার্টিন ইউনিভার্সিটি, ডেকিন ইউনিভার্সিটি, এটিএমসি (ফেডারেশন ইউনিভার্সিটি), ভিক্টোরিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (ভিআইটি), এডিথ কোওয়ান কলেজ, আইন্সবেরি কলেজ, এসএআইবিটি, গ্রিফিথ কলেজ, টেয়লার্স কলেজ, অস্ট্রেলিয়া ইনস্টিটিউট অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (এআইবিটি), অলব্রাইট ইনস্টিটিউট, অস্ট্রেলিয়ান বিজনেস অ্যান্ড কালিনারী ইনস্টিটিউট এবং মেলবোর্ন মেট্রোপলিটন কলেজ।

ব্যাচেলর, মাস্টার্স, ফাউন্ডেশন, ডিপ্লোমা এবং অ্যাডভান্সড ডিপ্লোমা কোর্সের জন্য বিস্তৃত সুযোগ থাকবে। এই প্রতিষ্ঠানগুলো ছাড়া, অন্যান্য স্বনামধন্য অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়া, ভিসা প্রক্রিয়া, খণ্ডকালীন কাজের সুযোগ, অধ্যায়ন-পরবর্তী ওয়ার্ক পারমিট, ভ্রমণ ও বাসস্থান, আইইএলটিএস প্রস্তুতি ও নিবন্ধন এবং আরো অনেক বিষয়ে আপনাকে গাইড করার জন্য অভিজ্ঞ কাউন্সিলর থাকবে।

আগ্রহী শিক্ষার্থীদের জন্য প্রবেশ ফি ফ্রি রাখা হয়েছে। এই ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মেন্টরস স্টাডি অ্যাব্রোড থেকে বিনামূল্যে ভর্তি এবং ভিসা প্রক্রিয়াকরণ উপভোগ করতে পারবেন। স্পট অ্যাসেসমেন্ট এবং আবেদনের জন্য অনুগ্রহ করে আপনার সার্টিফিকেট/ট্রান্সক্রিপ্ট, পাসপোর্ট এবং অন্যান্য ডকুমেন্টের (যদি থাকে) কপি সাথে আনুন।

আরো তথ্যের জন্য যোগাযোগ করুন: ০১৭১৩২৪৩৪২৫, ০১৭১৩২৪৩৪৩৭ নাম্বারে।

-বাবু/এ.এস




  বিষয়:   অস্ট্রেলিয়া  বিশ্ববিদ্যালয় 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy