‘পুলিশের পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধি পেলে জাতি উপকৃত হবে’

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

পুলিশের পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধি পেলে জাতি উপকৃত হবে বলে মনে করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. প্রফেসর ড.

2023-02-25T19:00:33+00:00
2023-02-25T19:00:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘পুলিশের পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধি পেলে জাতি উপকৃত হবে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:০০ পিএম   (ভিজিট : ২১২)
X

পুলিশের পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধি পেলে জাতি উপকৃত হবে বলে মনে করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. প্রফেসর ড. মো. মশিউর রহমান। তিনি বলেন, উচ্চশিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ পুলিশ বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রায়োগিক অপরাধ বিজ্ঞান অধ্যয়নের মাধ্যমে পুলিশ বাহিনীর সদস্যরা নিজেদের সমৃদ্ধ ও উৎকর্ষ সাধন করতে পারবে। তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশ ও জাতি উপকৃত হবে। দেশপ্রেমিক ও সুনাগরিক তৈরি হবে।

আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর পুলিশ স্টাফ কলেজে মাস্টার অব অ্যাপলাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট এর ৭ম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য ড. মশিউর রহমান। মাস্টার অব অ্যাপলাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট কোর্সটি পুলিশ স্টাফ কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয়।  

ড. মশিউর রহমান বলেন, অপরাধ বিজ্ঞান বিষয়টি অধ্যয়নের মাধ্যমে এই কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীরা নতুন জ্ঞানের সঙ্গে পরিচিত হবেন। প্রায়োগিক অনেক বিষয় পড়াশোনার মাধ্যমে নতুন নতুন বিষয়ে সঙ্গে এই শিক্ষার্থীদের পরিচয় ঘটবে। শুধু তাই নয়, তারা নিজেদের আরও বেশি যোগ্য করে গড়ে তুলতে পারবেন। এটি তার পেশাদারিত্বকে বৃদ্ধি করবে। আর পেশাদারিত্ব বৃদ্ধি পেলে তার মধ্যে দেশপ্রেম তৈরি হবে। পেশাদায়িত্ব এবং দক্ষতার সঙ্গে পুলিশের প্রশিক্ষণে দেশপ্রেমের সংযোগ ঘটবে। তার মধ্য দিয়েই জাতি গঠনে অনন্য অবদান রাখতে পারবে বাংলাদেশ পুলিশ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এতে সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর ড. মল্লিক ফকরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন এসডিএস রেজাউল হক। এছাড়া এসডিএস ড. এএফএম মাসুম রাব্বানী বক্তব্য প্রদান করেন। 

বাবু/জেএম






  বিষয়:   দক্ষতা  বৃদ্ধি 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy