বিশ্বজুড়ে নেপালে চার মন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নেপালের উপ প্রধানমন্ত্রী এবং আরও তিন মন্ত্রী ক্ষমতাসীন জোট থেকে পদত্যাগ করেছেন। দেশটির প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল বিরোধী

2023-02-26T00:19:38+00:00
2023-02-26T00:19:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বজুড়ে নেপালে চার মন্ত্রীর পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:১৯ এএম   (ভিজিট : ১৬৩)
X


নেপালের উপ প্রধানমন্ত্রী এবং আরও তিন মন্ত্রী ক্ষমতাসীন জোট থেকে পদত্যাগ করেছেন। দেশটির প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল বিরোধী দলীয় প্রেসিডেনশিয়াল প্রার্থীকে সমর্থনের পরিকল্পনা জানানোর পর এ খবর সামনে এলো।

আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদন বলছে, উপ প্রধানমন্ত্রী রাজেন্দ্র লিংদেন দেশটির জ্বালানী, পানিসম্পদ ও সেচ মন্ত্রীর দায়িত্বেও ছিলেন। শনিবার প্রতিবাদে পদত্যাগ করেন তিনি। লিংদেনের পাশাপাশি তাকে সহায়তাকারী এক মন্ত্রী এবং নগর উন্নয়ন ও আইনি বিষয়াদির দুই মন্ত্রী পদত্যাগ করেছেন।

লিংদেন বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, যে জোটের অধীনে আমরা সরকারে যোগ দিয়েছিলাম, তা আর অক্ষত নেই’। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে তাদের জন্য ‘সরকারে অব্যাহত থাকা যথাযথ হবে না।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এর মানে এই নয় যে দহলের সরকার তাৎক্ষণিকভাবে সমস্যার সম্মুখীন হয়েছে। কারণ এখনও আইনসভার সিংহভাগের সমর্থন রয়েছে তার দলের প্রতি। তবে এ ঘটনায় নতুন জোট গড়ে উঠতে পারে।

শুক্রবার প্রধানমন্ত্রী দহল জানান, আগামী মাসের প্রেসিডেন্ট নির্বাচনে নিজ জোট অংশীদার কমিউনিস্ট ইউনিফাইড মার্ক্সিস্ট লেনিনিস্ট (ইউএমএল) এর প্রার্থীর বদলে বিরোধী দল নেপালি কংগ্রেস পার্টির রাম চন্দ্র পাউদেলকে সমর্থন দেবেন তিনি। কেন এ সিদ্ধান্ত নিয়েছেন, সে সম্পর্কিত কোনো কারণ জানাননি দহল।

আল জাজিরার প্রতিবেদন বলছে, নেপালি কংগ্রেস পার্টি দহলের মাওয়িস্ট সেন্টার দলের সাবেক মিত্র।

চার মন্ত্রীর পদত্যাগ করার বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে। তবে পদত্যাগ গ্রহণ করা হয়েছে কি না, সে ব্যাপারে কিছু জানানো হয়নি। 

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy