তুরস্কে ৬ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তুরস্কে ভূমিকম্পে ভবনধসের ঘটনায় ছয় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। দেশটির আইনমন্ত্রী শনিবার এই তথ্য জানিয়েছেন। আল

2023-02-26T08:02:34+00:00
2023-02-26T08:02:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূমিকম্পে ভবনধস
তুরস্কে ৬ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:০২ এএম   (ভিজিট : ১৫৭)
X

তুরস্কে ভূমিকম্পে ভবনধসের ঘটনায় ছয় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। দেশটির আইনমন্ত্রী শনিবার এই তথ্য জানিয়েছেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, তুরস্কে চলতি মাসের শুরুতে ভয়াবহ ভূমিকম্পে যেসব ভবন ধসে পড়েছে,  সে সব ভবন সংশ্লিষ্ট ঠিকাদার, ম্যানেজার এবং মালিকদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

শনিবার তুরস্কের আইনমন্ত্রী বেকির বোজদাগ বলেন, ৬১২ জনের ভেতর ১৮৪ জনকে আটক করা হয়েছে। তদন্তের ভিত্তিতে ভবনগুলোর তথ্য সংগ্রহ চলমান রয়েছে। গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে ৭ দশমিক ৮  এবং ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

এতে শুধু তুরস্কে ৪৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। প্রতিবেশী দেশ সিরিয়ায় নিহত হয়েছে সাড়ে পাঁচহাজার। ভূমিকম্পে এত ধ্বংস ও  হতাহতের ঘটনায় তুরস্কের ভবন নির্মাণের গঠনগত স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। এরদোয়ান বিরোধীরা অভিযোগ করে বলছেন, সরকার ভবননির্মাণের আইন বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। 


বাবু/এ আর 




  বিষয়:   তুরস্ক  সিরিয়া  ভুমিকম্প 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy