কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি শেষ, ফাঁকা ৪৬ আসন

কুবি প্রতিনিধি

শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি)। তবে আসন ফাঁকা রয়েছে ৪৬টি। খোঁজ

2023-02-26T16:26:28+00:00
2023-02-26T16:26:28+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি শেষ, ফাঁকা ৪৬ আসন
কুবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:২৬ পিএম   (ভিজিট : ১৫৪)
X


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি)। তবে আসন ফাঁকা রয়েছে ৪৬টি। খোঁজ নিয়ে জানা গেছে, ‘এ’ ইউনিটে একটি ও ‘বি’ ইউনিটে মোট ৪৫টি আসন ফাঁকা রয়েছে।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী বলেন, ‘গত ২৪ ফেব্রুয়ারি ভর্তি কার্যক্রম শেষ হয়েছে।’ আরও মেধাতালিকা প্রকাশ করা হবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘পরবর্তী মিটিংয়ে এই সিদ্ধান্ত নেবেন উপাচার্য স্যার।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘আর কোনও মেধাতালিকা প্রকাশ করা হবে না। কারণ, ক্লাস শুরু হয়েছে জানুয়ারির ২৩ তারিখ। এখনও যদি আমরা ভর্তিই নিতে থাকি, তাহলে সেশনজট হবে। তাই আমরা আর ভর্তি নেবো না।’

-বাবু/এ.এস





  বিষয়:   কুমিল্লা বিশ্ববিদ্যালয়  ভর্তি 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy