ড. মো. মশিউর রহমানের সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সেকেন্ডারি

2023-02-26T17:38:54+00:00
2023-02-26T17:38:54+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ড. মো. মশিউর রহমানের সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৩৮ পিএম   (ভিজিট : ১৩৯)
X

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সেকেন্ডারি এডুকেশন সার্ভের প্রতিনিধি দল।

রোববার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে উপাচার্যের দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে জাইকার প্রতিনিধি দল জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর শিক্ষার মানোন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

উপাচার্য ড. মশিউর রহমান জাইকার প্রতিনিধিদের কাজ করার সুনির্দিষ্ট লক্ষ্য এবং পরিকল্পনা নিয়ে এগুনোর পরামর্শ দেন। তিনি বলেন, ‘উচ্চশিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে আগ্রহী। তবে সেটি অবশ্যই ফলপ্রসূ কোনো উদ্যোগ হতে হবে। সে কারণেই আগে লক্ষ্য ও সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন জরুরি।’

সাক্ষাৎ অনুষ্ঠানে জাইকার সেকেন্ডারি এডুকেশন সার্ভে প্রতিনিধি দলের টিম লিডার ছিলেন তাতসুয়া নাগুমো। এছাড়াও জাইকার সেকেন্ডারি এডুকেশন সার্ভের ডেপুটি টিম লিডার ইউসুকে মোরি, জাইকার সাউথ এশিয়া বিভাগের সদস্য ইতো সাকুরা।

সংস্থাটির বাংলাদেশের স্থানীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আরিফ উল্লাহ খান। সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মো. মনিরুজ্জামান শাহীন, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের পরিচালক জয়ন্ত ভট্টাচার্য্য, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক সুমন চক্রবর্তী। 

বাবু/এসআর




  বিষয়:   সাক্ষাৎ 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy