দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া আটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার দিল্লির আবগারি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে ৯ ঘণ্টা

2023-02-27T01:00:29+00:00
2023-02-27T01:00:29+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১:০০ এএম   (ভিজিট : ১২৬)
X

ভারতের দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার দিল্লির আবগারি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)। সিসোদিয়াকে আগামীকাল সোমবার আদালতে হাজির করা হবে। খবর এনডিটিভির।


আম আদমি সরকার ক্ষমতায় আসার পর গত বছর দিল্লির আবগারি নীতি বদল করা হয়। সরকারি নিয়ন্ত্রণ তুলে দিয়ে মদ বিক্রির বেসরকারীকরণ করা হয়। নীতি ও রীতি বদলের সেই সিদ্ধান্তের পেছনে বিপুল অর্থের লেনদেন হয়েছিল বলে অভিযোগ। সেই অভিযোগের তদন্তে সিবিআই এর আগে একাধিকবার উপমুখ্যমন্ত্রী সিসোদিয়াকে জিজ্ঞাসাবাদ করেছিল।


যদিও সিসোদিয়ার নাম তাতে নেই। গত রোববার তাকে ডেকে পাঠানো হলে তিনি বাজেট প্রস্তুতির জন্য দিনকয়েকের সময় চেয়েছিলেন। অর্থ ও শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন সিসোদিয়া। তিনি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সবচেয়ে ঘনিষ্ঠদের একজন।


আজ রোববার আবার তাকে তলব করা হলে সকালে সমর্থকদের সঙ্গে নিয়ে ছাদ খোলা গাড়িতে করে সিবিআই সদরদপ্তরে যান সিসোদিয়া। পরে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সিবিআই তাকে গ্রেপ্তারের কথা জানায়।


গ্রেপ্তারের আগে তার বিরুদ্ধে করা মামলা ‘ভুয়া’ দাবি করে সিসোদিয়া কর্মীদের উদ্দেশে বলেন, ‘এমনকি আমি সাত আট মাসের জন্য জেলে গেলেও আমার জন্য কেউ দুঃখিত হবেন না। বরং গর্ববোধ করবেন।’


সিসোদিয়াকে গ্রেপ্তারের পর এক সংবাদ সম্মেলনে আম আদমি পার্টির অতিশি বলেন, ‘আপনারা (বিজেপি) তার বাসা বা ব্যাংক হিসাবে কিছু পেলেন না। তারা তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি।’


এক টুইটবার্তায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘মনীশ নির্দোষ। তার গ্রেপ্তার হলো নোংরা রাজনীতি। মনীশকে গ্রেপ্তারের কারণে মানুষ বিক্ষুদ্ধ হয়েছে। সবাই দেখছে। জনগণ সব বুঝতে পারছে। মানুষ এর জবাব দেবে। এটি আমাদের শক্তি আরও বাড়াবে। আমাদের লড়াই আরও জোরদার করবে।’


বাবু/এসআর






  বিষয়:   দিল্লি  আটক 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy