সহিংসতা কমাতে সম্মত ইসরায়েল-ফিলিস্তিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চলমান সংঘাত-সহিংসতা ও উত্তেজনা কমানোর বিষয়ে ত্বরিৎ ব্যবস্থা গ্রহণে সম্মত হয়েছে ইসরায়েল সরকার এবং ফিলিস্তিন কর্তৃপক্ষ।এ বিষয়ে দুই

2023-02-27T07:33:38+00:00
2023-02-27T07:33:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সহিংসতা কমাতে সম্মত ইসরায়েল-ফিলিস্তিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৩৩ এএম   (ভিজিট : ১৩৫)
X

চলমান সংঘাত-সহিংসতা ও উত্তেজনা কমানোর বিষয়ে ত্বরিৎ ব্যবস্থা গ্রহণে সম্মত হয়েছে ইসরায়েল সরকার এবং ফিলিস্তিন কর্তৃপক্ষ।এ বিষয়ে দুই দেশ একটি যৌথ বিবৃতিও দিয়েছে।

জর্ডানে এক বিশেষ বৈঠক থেকে এই সিদ্ধান্ত আসে। ইসরায়েল-ফিলিস্তিন ছাড়াও এতে যুক্তরাষ্ট্র ও মিশরের কমকর্তারা উপস্থিত ছিলেন। দীর্ঘ মেয়াদি শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতেও একমত হয়েছে ইসরায়েল-ফিলিস্তিন।

বেশকিছুদিন ধরেই ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনে নানা এলাকায় থেমে থেমে সহিংসতা চলছে। ইসরায়েলি বাহিনীর অভিযানগুলো কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে ফিলিস্তিনিরা।

জর্ডানের আকাবায় অবস্থিত রেড সি রিসোর্টের বৈঠকে এই উত্তেজনা প্রশমনের ওপর জোর দেওয়া হয়েছে। অনেক বছর পর এই উপলক্ষে ইসরায়েল ও ফিলিস্তিনের নিরাপত্তা প্রধানরা এক টেবিলে বসলেন। এসময় মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক শীর্ষ উপদেষ্টা ব্রেট ম্যাকগার্কও উপস্থিত ছিলেন।


বাবু/এ আর 




  বিষয়:   ইসরাইল  ফিলিস্তিন 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy