পশ্চিমারা রাশিয়াকে ভাঙ্গতে চাচ্ছে: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইউক্রেনকে অস্ত্র সরবরাহের মাধ্যমে ন্যাটো সদস্য দেশগুলো পরোক্ষভাবে যুদ্ধে জড়িয়েছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি

2023-02-27T10:49:15+00:00
2023-02-27T10:49:15+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
পশ্চিমারা রাশিয়াকে ভাঙ্গতে চাচ্ছে: পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৪৯ এএম   (ভিজিট : ১২৭)
X

ইউক্রেনকে অস্ত্র সরবরাহের মাধ্যমে ন্যাটো সদস্য দেশগুলো পরোক্ষভাবে যুদ্ধে জড়িয়েছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, পশ্চিমারা রাশিয়াকে ভেঙে ফেলার পরিকল্পনা করেছে। 

এ সময় প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘তারা ইউক্রেনে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র পাঠাচ্ছে। এটা সত্যিই অংশগ্রহণ। এর মানে হল, তারা কিয়েভ সরকারের অপরাধে পরোক্ষভাবে অংশ নিচ্ছে।’তিনি বলেন, পশ্চিমা দেশগুলোর ‘একক লক্ষ্য ছিল-সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং এর প্রধান অংশ-রাশিয়ান ফেডারেশনকে ভেঙে ফেলা।’

রাশিয়াকে ভেঙে ফেলতে পারলেই পশ্চিমারা রুশদের গ্রহণ করবে উল্লেখ করে পুতিন বলেন, ‘তাহলেই হয়তো তারা আমাদেরকে তথাকথিত সভ্য মানুষের পরিবারে গ্রহণ করবে কিন্তু শুধুমাত্র আলাদাভাবে, প্রতিটি অংশ আলাদাভাবে।’

সাক্ষাৎকারে, পুতিন একটি বহুমুখী বিশ্বের জন্য তার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন এবং বলেছেন, এটি ঘটবে সে ব্যাপারে তার ‘কোনও সন্দেহ নেই।’


বাবু/এ আর 




  বিষয়:   রাশিয়া  ইউক্রেন 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy