হাইকোর্টে ইবির তদন্ত প্রতিবেদন জমা

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠন করা কমিটির প্রতিবেদন সোমবার

2023-02-27T11:50:18+00:00
2023-02-27T11:50:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাইকোর্টে ইবির তদন্ত প্রতিবেদন জমা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৫০ এএম   (ভিজিট : ১৮৩)
X

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠন করা কমিটির প্রতিবেদন সোমবার সকালে হাইকোর্টে জমা দেওয়া হয়েছে।

র‌্যাংগিংয়ের নামে শারীরিক এবং মানসিকভাবে হেনস্তার বিচার ও নিরাপত্তা চেয়ে গত ১৪ ফেব্রুয়ারি ইবি শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা এবং তার সহযোগীদের বিরুদ্ধে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টা দপ্তর বরাবর লিখিত অভিযোগ করেন এক শিক্ষার্থী।

সানজিদা ও তার সহযোগীরা তাকে র‌্যাগিংয়ের নামে মারধর করেন এবং বিবস্ত্র করে ভিডিও ধারণ করেন বলে এতে উল্লেখ করা হয়। গণমাধ্যমে এ ঘটনা প্রকাশিত হলে হাইকোর্ট রুল জারি করেন এবং বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের পক্ষ থেকেও দুটো পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়। নির্ধারিত সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠন করা কমিটি হাইকোর্টে তদন্ত প্রতিবেদন জমা দেয়।


বাবু/এ আর 




  বিষয়:   ইবি  ইবিকোর্ট 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy