তুরস্কে আবারও ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তুরস্কে আবারও আঘাত হেনেছে ভূমিকম্প। সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে দেশটির পূর্বাঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত

2023-02-27T17:17:23+00:00
2023-02-27T17:17:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তুরস্কে আবারও ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:১৭ পিএম   (ভিজিট : ১৮৩)
X


তুরস্কে আবারও আঘাত হেনেছে ভূমিকম্প। সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে দেশটির পূর্বাঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) বলেছে, সোমবার তুরস্কের পূর্বাঞ্চলে রিখটার স্কেলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ কিলোমিটার গভীরে।

এর আগে গেল শনিবারও দেশটির মধ্যাঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

উল্লেখ্য, গেল ৬ ফেব্রুয়ারির ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে তুরস্ক-সিরিয়ায়। ওই ভূমিকম্পে তুরস্কে ৪৪ হাজারের বেশি ও সিরিয়ায় মারা গেছেন ৫ হাজারের অধিক। 

-বাবু/এ.এস





  বিষয়:   ভূমিকম্প  তুরস্ক 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy