মার্কিন গোয়েন্দা প্রধানের ব্যাপারে বিস্ফোরক মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন গোয়েন্দা সংস্থা ‘সিআইএ’র পরিচালক উইলিয়াম বার্নসের নেতিবাচক মন্তব্যের জবাব দিয়েছেন রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস বা এসভিআরের প্রধান

2023-02-28T11:22:19+00:00
2023-02-28T11:25:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মার্কিন গোয়েন্দা প্রধানের ব্যাপারে বিস্ফোরক মন্তব্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:২২ এএম  আপডেট: ২৮.০২.২০২৩ ১১:২৫ এএম  (ভিজিট : ১২৪)
X

মার্কিন গোয়েন্দা সংস্থা ‘সিআইএ’র পরিচালক উইলিয়াম বার্নসের নেতিবাচক মন্তব্যের জবাব দিয়েছেন রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস বা এসভিআরের প্রধান সের্গেই নারিশকিন।

এসভিআরের প্রধান বলেছেন, গত নভেম্বরে তুরস্কে সিআইএপ্রধানের সঙ্গে যে বৈঠক হয়েছে, তা ছিল অত্যন্ত ইতিবাচক ও সৌহার্দপূর্ণ।

এর আগে রোববার মার্কিন চ্যানেল সিবিএস নিউজের এক সাক্ষাৎকারে সিআইএপ্রধান উইলিয়াম বার্নস অভিযোগ করেন, তুরস্কে অনুষ্ঠিত ওই বৈঠকে রুশ গোয়েন্দাপ্রধান অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং সেখানে দাম্ভিকতার সঙ্গে কথা বলেন।

এ বিষয়ে রাশিয়ার সাংবাদিকরা নারিশকিনকে প্রশ্ন করলে তিনি বলেন, মার্কিন গোয়েন্দাপ্রধানের সঙ্গে তার বৈঠক ছিল অত্যন্ত সৌহার্দপূর্ণ। তিনি উইলিয়াম বার্নসের মন্তব্যকে হতাশাজনক বলে উল্লেখ করেন। নারিশকিন বলেন, আমি এখনো ওই বৈঠক এবং তার ফলকে ইতিবাচকভাবে দেখি। বৈঠক খুবই হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

সিআইএপ্রধানের প্রতি আন্তরিক সম্মান জানিয়ে রুশ গোয়েন্দাপ্রধান বলেন, বার্নস অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষ একজন কূটনৈতিক তবে সম্ভবত তিনি সিআইএ প্রধান হিসেবে এখনো অনেক বেশি দক্ষ হয়ে উঠেননি।

নারিশকিন বলেন, তুরস্কে উইলিয়াম বার্নসের সঙ্গে তার আড়াই ঘণ্টা বৈঠক হয়েছে। যদি আন্তরিকতাপূর্ণ পরিবেশে ওই বৈঠক অনুষ্ঠিত না হতো তাহলে এত দীর্ঘ সময় তাদের মধ্যে আলোচনা হওয়ার কথা নয়।



বাবু/এ আর 




  বিষয়:   গোয়েন্দা 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy