উত্তরায় ২ মাদক কারবারি গ্রেফতার

বুলেটিন ডেস্ক

অনুসন্ধান

রাজধানীর উত্তরা এলাকা থেকে ৬ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)

2023-02-28T11:46:22+00:00
2023-02-28T11:46:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
উত্তরায় ২ মাদক কারবারি গ্রেফতার
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৪৬ এএম   (ভিজিট : ১২৪)
X

রাজধানীর উত্তরা এলাকা থেকে ৬ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ এনামুল হক ও অপু মিয়া। সোমবার (২৭ ফেব্রুয়ারি ২০২৩খ্রি.) বিকাল ৩:৪৫টায় উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু বিপিএম ডিএমপি নিউজকে জানান, সোমবার ঢাকা মহানগর এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে তথ্য পাওয়া যায়, উত্তরার ৭ নং সেক্টরের জামির আলী মার্কেটের সামনে ইয়াবাসহ কয়েকজন অপেক্ষা করছে। 

এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালানো হয়। গোয়েন্দা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন পালানোর চেষ্টা করলে এনামুল ও অপু নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৬ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে।

গোয়েন্দা-উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আকরামুল হোসেনের নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহান বিপিএম-এর তত্ত্বাবধানে উত্তরা জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু বিপিএম-এর নেতৃত্বে অভিযানটি চালানো হয়।

বাবু/এ আর 





Loading...
Loading...


অনুসন্ধান এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy