যুদ্ধের মূল কেন্দ্র বাখমুতে তুমুল লড়াই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বাখমুতে ইউক্রেনের বাহিনীর সঙ্গে তীব্র লড়াই করছে রুশ সেনাবাহিনী। শহরটি দখলে মরিয়া হয়ে উঠেছে রাশিয়া। এর মধ্যেই গুপ্তচরবৃত্তির

2023-03-01T07:54:21+00:00
2023-03-01T07:54:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যুদ্ধের মূল কেন্দ্র বাখমুতে তুমুল লড়াই
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ মার্চ, ২০২৩, ৭:৫৪ এএম   (ভিজিট : ১৬৬)
X

বাখমুতে ইউক্রেনের বাহিনীর সঙ্গে তীব্র লড়াই করছে রুশ সেনাবাহিনী। শহরটি দখলে মরিয়া হয়ে উঠেছে রাশিয়া। এর মধ্যেই গুপ্তচরবৃত্তির শঙ্কা প্রকাশ করে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, গণভোটে দখলকৃত চার অঞ্চল না ছাড়ার শর্তে যুদ্ধ থামাতে শান্তি প্রস্তাবে আপত্তি নেই মস্কোর। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, যুদ্ধের মূল কেন্দ্র বাখমুতের আশপাশের পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে।

বাখমুত রক্ষায় প্রকৃত বীরের মতো লড়াই চালিয়ে যেতে ইউক্রেন সেনাদের প্রতি আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেন, আমাদের অবস্থান রক্ষার জন্য ব্যবহার করা যেতে পারে এমন সবকিছু শত্রুরা অব্যাহতভাবে ধ্বংস করছে। 

প্রসঙ্গত, রাশিয়ার বছরব্যাপী আগ্রাসনের মধ্যে পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের শিল্পশহর বাখমুতের লড়াই সবচেয়ে দীর্ঘস্থায়ী হচ্ছে। জেলেনস্কি বলেন, বাখমুতের জন্য যতদিন পারা যায় ইউক্রেন লড়াই চালিয়ে যাবে।

সূত্র, রয়টার্স


বাবু/এ আর 




  বিষয়:   রাশিয়া  ইউক্রেন 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy