গ্রিসে দুই ট্রেনের সংঘর্ষ, নিহতের সংখ্যা বেড়ে ৩২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গ্রিসে যাত্রীবাহী ও কার্গো ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

2023-03-01T13:47:03+00:00
2023-03-01T13:47:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গ্রিসে দুই ট্রেনের সংঘর্ষ, নিহতের সংখ্যা বেড়ে ৩২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ মার্চ, ২০২৩, ১:৪৭ পিএম   (ভিজিট : ১৫২)
X


গ্রিসে যাত্রীবাহী ও কার্গো ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কাতারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

মঙ্গলবার রাতে (২৮ ফেব্রুয়ারি) দেশটির কেন্দ্রীয় শহর লারিসার বাইরে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সেসময় এথেন্স থেকে উত্তরাঞ্চলীয় শহর থেসালোনিকিতে যাত্রীবাহী ট্রেনটি আসছিল। আর থেসালোনিকি থেকে পণ্যবাহী ট্রেন অগ্রসর হচ্ছিল।

থেসালি অঞ্চলের গভর্নর কনস্টান্টিনোস অ্যাগোরাস্তোস এসকেএআই টেলিভিশনকে বলেন, যাত্রীবাহী ট্রেনের প্রথম চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এর মধ্যে প্রথম দুটি বগি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সেগুলোতে আগুন লেগে যায়।

তিনি আরও জানান, দুর্ঘটনাস্থল থেকে অন্তত ২৫০ যাত্রীকে নিরাপদে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ বিপজ্জনক ছিল।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ট্রেনটিতে অন্তত ৩৫০ যাত্রী ছিলেন। অনেককে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

দেশটির ফায়ার সার্ভিসের এক মুখপাত্র সংবাদ সম্মেলনে জানান, ইতোমধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

-বাবু/এ.এস





  বিষয়:   ট্রেন  সংঘর্ষ 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy