প্রকাশ: বুধবার, ১ মার্চ, ২০২৩, ৭:৪৮ পিএম (ভিজিট : ১৬৬)

X
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী আবাসস্থল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নতুন প্রভোস্ট হিসাবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.দীপিকা রানী সরকার।
বুধবার (১ ফেব্রুয়ারি) রেজিস্টার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.দীপিকা রানী সরকারকে আগামী দুই বছরের জন্য বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট নিযুক্ত করা হলো। তিনি বিধি মোতাবেক ভাতাদি ও অন্যান্য সুবিধাদি পাবেন।
বাবু/জেএম