তুরস্কের জাতীয় নির্বাচন ১৪ মে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গত মাসে ভয়াবহ ভূমিকম্পের পর তুরস্কের জাতীয় নির্বাচন পেছাতে পারে অনেকে এমন ধারণা করছিলেন। বুধবার জাতীয় নির্বাচন নিয়ে

2023-03-01T20:36:47+00:00
2023-03-01T20:36:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তুরস্কের জাতীয় নির্বাচন ১৪ মে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ মার্চ, ২০২৩, ৮:৩৬ পিএম   (ভিজিট : ১৪৪)
X

গত মাসে ভয়াবহ ভূমিকম্পের পর তুরস্কের জাতীয় নির্বাচন পেছাতে পারে অনেকে এমন ধারণা করছিলেন। বুধবার জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, ‘জাতীয় নির্বাচন হবে আগামী ১৪ মে।’

আল জাজিরার খবরে বলা হয়েছে,  ৪ ফেব্রুয়ারি তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটির ৪৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। শত শত বাড়িঘর ধ্বংস হয়েছে। তবুও জাতীয় নির্বাচন নিয়ে পূর্বের পরিকল্পনায় অটুট থাকছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

বুধবার সংসদে এরদোয়ান বলেন, ‘সৃষ্টিকর্তার ইচ্ছায় ১৪ মে যা করা প্রয়োজন, দেশের জনগণ তা করবে।’ আল জাজিরার খবরে বলা হয়েছে, গত মাসে ভূমিকম্পের পর তুরস্কের প্রেসিডেন্ট এবং সংসদ নির্বাচন নিয়ে পরস্পরবিরোধী কথাবার্তা চলছে। অনেকে বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচন পেছাতে পারে অথবা নির্ধারিত শিডিউল ১৮ জুন অনুষ্ঠিত হতে পারে।

বাবু/এসআর




  বিষয়:   তুরস্ক 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy