প্রান্তিক কৃষকদের স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ দিলো এবি ব্যাংক

বুলেটিন নিউজ ডেস্ক

কর্পোরেট

এবি ব্যাংক লিমিটেড পাবনা জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করেছে।পাবনা জেলার বেড়া

2023-03-02T12:25:54+00:00
2023-03-02T12:25:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রান্তিক কৃষকদের স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ দিলো এবি ব্যাংক
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ১২:২৫ পিএম   (ভিজিট : ২১৭)
X


এবি ব্যাংক লিমিটেড পাবনা জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করেছে।

পাবনা জেলার বেড়া উপজেলার শহীদ আব্দুল খালেক স্টেডিয়ামে এ ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এস এম আসিফ শামস রঞ্জন, মেয়র, বেড়া পৌরসভা ও সভাপতি, বেড়া উপজেলা আওয়ামী লীগ, সঞ্জীব কুমার গোস্বামী, উপজেলা কৃষি অফিসার, সাঁথিয়া, পাবনা এবং নূরে আলম, উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত), বেড়া, পাবনা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

-বাবু/এ.এস





  বিষয়:   কৃষি ঋণ  এবি ব্যাংক 



Loading...
Loading...


কর্পোরেট এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy