জাপানি ২ শিশুর বিষয়ে আপিল শুনানি ২৪ মে

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

বাংলাদেশে অবস্থান করা জাপানি দুই শিশুর বিষয়ে বাবা ইমরান শরীফের আপিলের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী২৪ মে ধার্য

2023-03-02T15:57:36+00:00
2023-03-02T15:57:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাপানি ২ শিশুর বিষয়ে আপিল শুনানি ২৪ মে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ৩:৫৭ পিএম   (ভিজিট : ১৫৭)
X


বাংলাদেশে অবস্থান করা জাপানি দুই শিশুর বিষয়ে বাবা ইমরান শরীফের আপিলের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী
২৪ মে ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২ মার্চ) ঢাকার পারিবারিক আপিল আদালতের বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়ার আদালতে দুই সন্তানকে ফিরে পেতে ইমরান শরীফের আপিল শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু তার আইনজীবী শামীমা আক্তার লাভলী শিশুদের বিষয়ে উচ্চ আদালতে পিটিশন শুনানিতে ব্যস্ত থাকায় সময় আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে শুনানির পরবর্তী এ তারিখ ধার্য করেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি আমিনুল ইসলাম এতথ্য জানান।

২৯ জানুয়ারি ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান বাবা ইমরান শরীফের করা মামলা খারিজ করে জাপানি বংশোদ্ভুত ওই দুই শিশু মায়ের জিম্মায় থাকবে মর্মে রায় দেন। এ রায়ে সংক্ষুদ্ধ হয়ে আপিল করেন ইমরান শরীফ।

-বাবু/এ.এস





  বিষয়:   আপিল শুনানি  জাপানি 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy