চবির ভিসি-রেজিস্ট্রার-প্রক্টরসহ ৭ জনকে আদালতে তলব

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

আদালতের আদেশ অমান্য করে ম্যারাথন আয়োজন করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য, রেজিস্ট্রার ও প্রক্টরসহ সাতজনের বিরুদ্ধে সমন জারি

2023-03-02T18:56:33+00:00
2023-03-02T18:56:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চবির ভিসি-রেজিস্ট্রার-প্রক্টরসহ ৭ জনকে আদালতে তলব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ৬:৫৬ পিএম   (ভিজিট : ১৩০)
X

আদালতের আদেশ অমান্য করে ম্যারাথন আয়োজন করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য, রেজিস্ট্রার ও প্রক্টরসহ সাতজনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। আগামী ৪ মের মধ্যে আদালতে সশরীরে হাজির হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারী সিনিয়র সহকারী জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মুজিবুর রহমান এ আদেশ দেন। চবি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে. এম ফজলুল হক রাসেল বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। চবি ভিসি, রেজিস্ট্রার ও প্রক্টর ছাড়াও এ মামলার বিবাদীরা হলেন, রান বাংলাদেশের রেস ডিরেক্টর সাজনান মোহাম্মদ, ইভেন্ট ডিরেক্টর এম এ আশেক, প্রোগ্রাম ডিরেক্টর সাজেদুল হাসান, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. ইমতিয়াজ আহমেদ।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী ও চট্টগ্রামের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. হাসান মুরাদ। তিনি বলেন, গত ২৪ ফেব্রুয়ারি চবিতে ম্যারাথন আয়োজনে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত। কিন্তু আদালতের আদেশ অমান্য বিবাদীরা ম্যারাথন আয়োজন করেন। এজন্য বিবাদীদের বিরুদ্ধে আজ আদালত অবমাননার মামলা করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আদালত বিবাদীদের প্রতি সমন ইস্যু করেছেন। আগামী ৪ মে তারিখের মধ্যে আদালতে সশরীরে হাজির হয়ে বিবাদীদের লিখিত জবাব দিতে বলা হয়েছে।

বাবু/এসআর





  বিষয়:   চবি 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy