কম্বোডিয়ায় বিরোধীদলীয় নেতার ২৭ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কম্বোডিয়ার বিরোধীদলীয় নেতা কেম সোখাকে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। রাষ্ট্রদ্রোহের দায়ে দোষী সাব্যস্ত করে তাকে এই

2023-03-04T07:51:21+00:00
2023-03-04T07:51:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কম্বোডিয়ায় বিরোধীদলীয় নেতার ২৭ বছরের কারাদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ মার্চ, ২০২৩, ৭:৫১ এএম   (ভিজিট : ১৪২)
X

কম্বোডিয়ার বিরোধীদলীয় নেতা কেম সোখাকে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। রাষ্ট্রদ্রোহের দায়ে দোষী সাব্যস্ত করে তাকে এই সাজা দেয়া হয়েছে। এদিকে এই বিচারকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কম্বোডিয়ার ফৌজদারি কোডের ৪৪৩ অনুচ্ছেদের অধীনে একটি বিদেশি শক্তির সঙ্গে মিলে ষড়যন্ত্র করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে কেম সোখাকে।

সোখা বর্তমানে নিষিদ্ধ কম্বোডিয়ান ন্যাশনাল রেসকিউ পার্টির (সিএনআরপি) সাবেক প্রেসিডেন্ট। ২০১৭ সালে তাকে গ্রেফতার করা হয়েছিল। আদালতের নির্দেশ অনুযায়ী সোখা ২৭ বছর গৃহবন্দী থাকবেন। তাছাড়া তিনি রাজনীতি ও নির্বাচনে ভোট দেওয়া থেকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ থাকবেন।

২০১৭ সালের সেপ্টেম্বরে এক রাতে অভিযান চালিয়ে ওয়ারেন্ট ছাড়াই তাকে গ্রেফতার করা হয়। এরপর তার নেতৃত্বাধীন সিএনআরপি দলটি বিলুপ্ত হয়ে যায়। দেশটির দীর্ঘদিনের শাসক ও প্রধানমন্ত্রী হুন সেনের সরকার দলটিকে নিষিদ্ধ করে।



বাবু/এ আর 





  বিষয়:   কম্বোডিয়া 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy