বাইডেনের ক্যানসার শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গত মাসে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় ক্যানসার শনাক্ত হয়েছে। ক্যানসারযুক্ত একটি টিস্যু তাঁর বুক থেকে

2023-03-04T11:21:54+00:00
2023-03-04T11:21:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাইডেনের ক্যানসার শনাক্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ মার্চ, ২০২৩, ১১:২১ এএম   (ভিজিট : ১৩৬)
X

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গত মাসে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় ক্যানসার শনাক্ত হয়েছে। ক্যানসারযুক্ত একটি টিস্যু তাঁর বুক থেকে অপসারণ করা হয়েছে বলে হোয়াইট হাউস জানিয়েছে। বাইডেনের চিকিৎসক বলেছেন, তাঁর শরীর থেকে  ক্যানসারযুক্ত সব টিস্যু অপসারণ করা হয়েছে। এ বিষয়ে তাঁর আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই। তবে তাঁর চলমান স্বাস্থ্যসেবার অংশ হিসেবে ডার্মাটোলজিক নজরদারি চালিয়ে যাওয়া হবে।

গত মাসে ৮০ বছর বয়সী বাইডেনের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। সে সময় হোয়াইট হাউস জানিয়েছিল, তিনি সুস্থ আছেন এবং দায়িত্ব পালন করতে পারবেন। বাইডেনের চিকিৎসক কেভিন ও’কনর গতকাল গণমাধ্যমে পাঠানো একটি নোটে বলেছেন, গত ১৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসির বাইরে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে বাইডেনের বুক থেকে একটি ক্ষতিগ্রস্ত টিস্যু অপসারণ করা হয়েছে। 

বায়োপসি করানোর পর থেকে ওই ক্ষতস্থান ‘দারুণভাবে নিরাময়’ হয়েছে। তাঁর আর এ–সংক্রান্ত চিকিৎসার প্রয়োজন হবে না। ওই নোটে আরও বলা হয়েছে, পরীক্ষা-নিরীক্ষায় বাইডেনের ব্যাসাল সেল কার্সিনোমা নামে একধরনের ত্বকের ক্যানসার শনাক্ত হয়েছে। এ ক্যানসার সাধারণত ছড়ায় না বা মেটাস্টেসিস হয় না।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (সিডিসি) বলছে, ব্যাসাল ও স্কোয়ামাস সেল কার্সিনোমা যুক্তরাষ্ট্রে ত্বকের ক্যানসারের দুটি সবচেয়ে সাধারণ রূপ। স্কিন ক্যানসার ফাউন্ডেশনের তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে প্রতিবছর ৩৬ লাখ মানুষের এ ক্যানসার শনাক্ত হয়। এটি ধীরগতিতে ছড়ায়, নিরাময়যোগ্য এবং শুরুতেই চিকিৎসা নিলে কোনো আশঙ্কা থাকে না।

সিডিসি বলছে, মেলানোমা নামে ত্বকের ক্যানসারের আরও একটি রূপ আছে। এটা শরীরে দ্রুত ছড়িয়ে পড়ে। কিন্তু ব্যাসাল ও স্কোয়ামাস সেল কার্সিনোমা সাধারণত নিরাময় করা যায়। তবে এর চিকিৎসা অনেক ব্যয়বহুল।

গত জানুয়ারিতে বাইডেনের স্ত্রী ফার্স্ট লেডি জিল বাইডেনের শরীর থেকেও এ ধরনের তিনটি টিস্যু অপসারণ করা হয়েছে। এর মধ্যে দুটি টিস্যু ব্যাসাল সেল কার্সিনোমা হিসেবে শনাক্ত হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে বাইডেনের শরীর থেকেও নন-মেলানোমা নামে ত্বকের ক্যানসারের বেশ কয়েকটি টিস্যু অপসারণ করা হয়েছিল।

২০২১ সালে বাইডেনের স্বাস্থ্য বিষয়ে চিকিৎসক ও’কনর লিখেছিলেন, প্রেসিডেন্টের টিস্যুগুলো অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলা হয়েছে। এ মুহূর্তে তাঁর শরীরে ত্বকের ক্যানসারের জন্য কোনো সন্দেহজনক জায়গা নেই।  

ত্বকের ক্যানসার প্রতিরোধে ত্বক ঢেকে রাখা ও সব সময় এমনকি শীতকালেও সানস্ক্রিন লোশন ব্যবহার করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। বাইডেনের পরিবার অনেক বছর থেকেই ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে। ২০১৫ সালে তাঁদের প্রাপ্তবয়স্ক ছেলে বিউ মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। এদিকে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করার ঘোষণা দেবেন বলে জানা গেছে।



বাবু/এ আর 




  বিষয়:   বাইডেন 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy