ফুলপরী থাকবেন বঙ্গমাতা হলে

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র্যাগিংয়ের শিকার ফুলপরী খাতুনকে তার পছন্দমতো বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের বকুল ব্লকের ৫০১ নম্বর

2023-03-04T17:12:22+00:00
2023-03-04T17:12:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফুলপরী থাকবেন বঙ্গমাতা হলে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ মার্চ, ২০২৩, ৫:১২ পিএম   (ভিজিট : ১৫২)
X

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র্যাগিংয়ের শিকার ফুলপরী খাতুনকে তার পছন্দমতো বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের বকুল ব্লকের ৫০১ নম্বর কক্ষে সিট বরাদ্দ দেওয়া হয়েছে।

শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ফুলপরী সরেজমিনে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের রুম পছন্দ করেন। ইতোমধ্যে শেখ হাসিনা হল থেকে বিছানাপত্রও স্থানান্তর করেছেন তিনি।

এ সময় হল প্রভোস্ট অধ্যাপক ড. মিয়া মো. রাশেদুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরিন, সহকারী প্রক্টর সাহাবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে পছন্দমতো হলে উঠতে পেরে উচ্ছ্বসিত ফুলপরী খাতুন। তিনি বলেন, অন্যায়ের প্রতিবাদে দেশবাসী আমার পাশে দাঁড়িয়েছেন। বিশ্ববিদ্যালয়ে ফিরে খুবই ভালো লাগছে। পড়াশোনা করে দেশের উন্নয়নে কাজ করতে চাই। আমার সঙ্গে যে ঘটনা ঘটেছে তা যেন আর কারো সঙ্গে না ঘটে, এ বার্তা সবার কাছে পৌঁছে দিতে চাই।

ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরিন বলেন, ভুক্তভোগী ছাত্রীকে সিট দেওয়ার বিষয়ে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি হল প্রভোস্টের সহযোগিতায় ভুক্তভোগীর পছন্দ অনুযায়ী হলে সিট বরাদ্দ দিয়েছি। তাকে অভয় দেওয়া হয়েছে। সে নির্বিঘ্নে হল থেকে ক্লাস-পরীক্ষা কার্যক্রম চালাতে পারবে।

বাবু/জেএম




  বিষয়:   বঙ্গমাতা  হলে 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy