মালয়েশিয়ায় বন্যা বাস্তুচ্যুত ৪০ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। কয়েকদিনের মুষলধারে বৃষ্টিতে বন্যার কারণে সিঙ্গাপুরের সীমান্তবর্তী অঞ্চলটিতে প্রায় ৪০

2023-03-05T09:24:56+00:00
2023-03-05T09:24:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মালয়েশিয়ায় বন্যা বাস্তুচ্যুত ৪০ হাজার মানুষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ মার্চ, ২০২৩, ৯:২৪ এএম   (ভিজিট : ১৪৫)
X

মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। কয়েকদিনের মুষলধারে বৃষ্টিতে বন্যার কারণে সিঙ্গাপুরের সীমান্তবর্তী অঞ্চলটিতে প্রায় ৪০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। এছাড়া বন্যার কারণে গত সপ্তাহে অন্তত চার জন মারা গেছে। কর্মকর্তারা শনিবার এ তথ্য জানিয়েছেন।

জোহরের বাতু পাহাত জেলার ইয়ং পেং শহরের বাসিন্দা ৫৭বছর বয়সী মোহাম্মদ নূর সাদ রয়টার্সকে বলেছেন, ‘আমরা নভেম্বর এবং ডিসেম্বরে বর্ষার মৌসুমের জন্য সবসময় প্রস্তুতি নিতাম। প্রতিটি পরিবারের একটি নৌকা রয়েছে, কিন্তু এখন অসময়োচিত আবহাওয়ার কারণে আমরা প্রস্তুত নই এবং এটি পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে পড়েছে।’

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, কর্তৃপক্ষ বন্যায় বাস্তুচ্যুত মানুষের জন্য দুই শতাধিক আশ্রয়কেন্দ্র স্থাপন করেছে। আবহাওয়া দপ্তর আগামী দিনে আরও বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে।


বাবু/এ আর     




  বিষয়:   মালয়েশিয়া  বন্যা 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy