ভূমিকম্পের উদ্ধারকারী কুকুরদের সম্মান জানাল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তুরস্ক ও সিরিয়ায় গত ৬ ফেব্রুয়ারির ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়া শত শত ভবনের নিচে

2023-03-05T10:45:49+00:00
2023-03-05T10:45:49+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভূমিকম্পের উদ্ধারকারী কুকুরদের সম্মান জানাল তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ মার্চ, ২০২৩, ১০:৪৫ এএম   (ভিজিট : ১৩৭)
X


তুরস্ক ও সিরিয়ায় গত ৬ ফেব্রুয়ারির ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়া শত শত ভবনের নিচে আটকা পড়েন হাজার হাজার মানুষ। আটকে পড়াদের উদ্ধারে তুরস্কে উদ্ধারকারী পাঠায় পৃথিবীর প্রায় সব দেশ। উদ্ধারকারী ছাড়াও বিশেষ প্রশিক্ষিত কুকুর পাঠায় মেক্সিকো, কিরগিজস্তান, চীন, থাইল্যান্ড, হাঙ্গেরি এবং যুক্তরাষ্ট্র।

প্রায় এক মাস উদ্ধারকাজ চালানোর পর নিজ দেশে ফিরে যেতে শুরু করেছে ওই কুকুরগুলো। দুঃসময়ে পাশে দাঁড়ানোয় এবার এসব কুকুরকে বিশেষ সম্মান জানিয়েছে তুরস্কের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা তার্কিস এয়ারলাইন্স।

কুকুরগুলোর প্রতি কৃতজ্ঞতা জানাতে তাদের প্রথম শ্রেণি ও বিজনেস ক্লাসে করে নিজ দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (৪ মার্চ) এ ব্যাপারে তার্কিস এয়ারলাইন্সের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, ‘এই বীর কুকুরদের সম্মান জানাতে আমাদের অন্তত এটি করার ছিল।’

যেসব কুকুর তুরস্কে এসেছিল সেগুলোর মধ্যে কয়েকটি ২০১৭ সালে অংশ নিয়েছিলো মেক্সিকোর ভয়াবহ ভূমিকম্পের পর উদ্ধার অভিযানে।

সূত্র: দ্য নিউ আরব

-বাবু/এ.এস





  বিষয়:   তুরস্ক  উদ্ধারকারী কুকুর 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy