পরমাণু স্থাপনায় হামলা সম্পূর্ণ বেআইনি: গ্রোসি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তেহরান সফররত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, যে কোনো পরমাণু স্থাপনায় সামরিক হামলা

2023-03-05T12:59:49+00:00
2023-03-05T12:59:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পরমাণু স্থাপনায় হামলা সম্পূর্ণ বেআইনি: গ্রোসি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ মার্চ, ২০২৩, ১২:৫৯ পিএম   (ভিজিট : ১২৯)
X

তেহরান সফররত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, যে কোনো পরমাণু স্থাপনায় সামরিক হামলা সম্পূর্ণ বেআইনি।

আমেরিকা ও ইসরাইল ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা করার যে হুমকি দিয়ে আসছে, সে ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে গ্রোসি এ মন্তব্য করেছেন। খবর ইরনার।

তিনি শনিবার তেহরানে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এ সময় পাশ্চাত্যের সঙ্গে ইরানের আস্থা সৃষ্টিতে ভূমিকা পালন করার জন্য আইএইএর প্রতি আহ্বান জানান ইসলামি।

মার্কিন সরকার সম্প্রতি ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে। গত মাসে তেলআবিবে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম নিডস বলেন, ইরানের বিরুদ্ধে ‘সব ব্যবস্থা’ নেওয়ার পথ খোলা রাখা হয়েছে। তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে ইসরাইলও প্রয়োজনে 'যে কোনো কিছু' করার অধিকার রাখে এবং আমরা তেলআবিবের পাশে রয়েছি।

এ সম্পর্কে আইএইএর মহাপরিচালক বলেন, এ ক্ষেত্রে দুটি সম্পূর্ণ আলাদা বিষয় রয়েছে। প্রথমত পরমাণু স্থাপনাগুলোতে হামলা এখন একটি সাধারণ বিষয়ে পরিণত হয়েছে এবং এটি হয়েছে ইউক্রেনের চলমান যুদ্ধের কারণে।

দ্বিতীয়ত আইএইএ প্রকাশ্যে এসব হামলার নিন্দা জানিয়েছে। সুতরাং আমি মনে করি পরমাণু স্থাপনায় যে কোনো ধরনের সামরিক হামলা বেআইনি ও নিন্দনীয়। আইএইএর পরিদর্শকরা ইরানের একটি পরমাণু স্থাপনায় শতকরা ৮৪ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের কণা খুঁজে পেয়েছেন বলে পশ্চিমা গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর তেহরান সফরে এলেন গ্রোসি। তেহরান ওই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে।

আইএইএর মহাপরিচালক যৌথ সংবাদ সম্মেলনে আরও বলেন, ইরানি কর্মকর্তাদের সঙ্গে তার গঠনমূলক আলোচনা হয়েছে এবং এর ফলে ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুনর্বহালের পথ সুগম হতে পারে।


বাবু/এ আর 




  বিষয়:   পরমাণু  গ্রোসি 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy