ওয়ালটনে চলছে তিন দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক

কর্পোরেট

‘সবার উপরে মানুষ সত্য, ইকুয়ালিটি ইজ আ রাইট’ এই স্লোগানকে সামনে রেখে সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে ওয়ালটনে

2023-03-05T18:03:37+00:00
2023-03-05T18:03:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ওয়ালটনে চলছে তিন দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ মার্চ, ২০২৩, ৬:০৩ পিএম   (ভিজিট : ১৭৯)
X

‘সবার উপরে মানুষ সত্য, ইকুয়ালিটি ইজ আ রাইট’ এই স্লোগানকে সামনে রেখে সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে ওয়ালটনে চলছে তিন দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন। ‘বেটার বাংলাদেশ টুমরো’র সার্বিক তত্ত্বাবধানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং কার্নিভাল কেয়ার লিমিটেডের যৌথ উদ্যোগে শনিবার (৪ মার্চ, ২০২৩) শুরু হয়েছে এ ক্যাম্পেইন। চলবে ৬ মার্চ (সোমবার) পর্যন্ত।

রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসের হল রুমে চলমান ক্যাম্পেইনে ওয়ালটনের সব সদস্যের জন্য ফ্রি মেডিক্যাল চেক-আপের ব্যবস্থা রাখা হয়েছে। এসবের মধ্যে অন্যতম বিএমআই, সিবিসি, ব্লাড সুগার, ইসিজি ও বিপি টেস্ট ইত্যাদি। কার্নিভাল কেয়ারের ৮ জন চিকিৎসকের একটি দল এই ক্যাম্পেইনে অংশ নিয়েছেন। তাদেরকে সার্বিক সহায়তা করছে ওয়ালটন হাই-টেকের মেডিক্যাল টিম।

প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে মেডিক্যাল ক্যাম্পেইন চলছে বিকেল ৪টা পর্যন্ত। ক্যাম্পেইনে একজন ডেন্টিস্টের অধীনে প্রতিদিন ৩৫ জন এবং তিনজন ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ প্রতিদিন ১২০ জনকে স্বাস্থ্যসেবা দিচ্ছেন। স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শও দেওয়া হচ্ছে। ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা নেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হুমায়ুন কবীর

মেডিক্যাল ক্যাম্পেইনে অংশ নিয়েছেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হুমায়ুন কবীর ও হেড অব অ্যাডমিন প্রকৌশলী সুফিয়ান চৌধুরীসহ সিনিয়র অনেক সদস্য।

বাবু/এসআর





  বিষয়:   ফ্রি  মেডিক্যাল  ক্যাম্প 



Loading...
Loading...


কর্পোরেট এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy