আবেদন পাওয়ার পর সিদ্ধান্ত : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

আবেদন পাওয়ার পর খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রাজধানীর

2023-03-05T19:16:39+00:00
2023-03-05T19:16:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়
আবেদন পাওয়ার পর সিদ্ধান্ত : আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ মার্চ, ২০২৩, ৭:১৬ পিএম   (ভিজিট : ১৫৮)
X

আবেদন পাওয়ার পর খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আজ রবিবার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি।

আগামী ২৪ মার্চ খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হচ্ছে, নতুন করে মুক্তির মেয়াদ বাড়ানোর কোন আবেদন করা হয়েছে কী না বা তাকে কারাগারে নেওয়ার কোনো চিন্তা সরকারের আছে কী না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এখনো কোনো আবেদন পাইনি। আবেদন পাওয়ার পর সিদ্ধান্ত নেবো।

এর আগে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সরকারি মামলার বর্তমান অবস্থা জানার ট্র্যাকিং সিস্টেম সলট্র্যাক উদ্বোধন করেন আইনমন্ত্রী আনিসুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। এতে সভাপতিত্ব করেন আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারওয়ার।

বাবু/এসআর




  বিষয়:   আইনমন্ত্রী 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy