জাপোরিঝিয়ায় ভয়াবহ রুশ হামলায় নিহত ১০

আন্তর্জাতিক

ইউক্রেনের ভয়াবহ হামলা শুরু করেছে রুশ বাহিনী। গত বৃহস্পতিবার থেকে হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে রাশিয়া। ইউক্রেনের জাপোরিঝিয়া শহরে

2023-03-06T09:50:07+00:00
2023-03-06T09:50:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাপোরিঝিয়ায় ভয়াবহ রুশ হামলায় নিহত ১০
প্রকাশ: সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৯:৫০ এএম   (ভিজিট : ১৩৮)
X

ইউক্রেনের ভয়াবহ হামলা শুরু করেছে রুশ বাহিনী। গত বৃহস্পতিবার থেকে হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে রাশিয়া। ইউক্রেনের জাপোরিঝিয়া শহরে ভয়াবহ রুশ হামলায় কমপক্ষে ১০ জন প্রাণ হারিয়েছেন। খবর ইয়েনি সা

ইউক্রেনের কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে শিশুও রয়েছে। শহরের বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে যাচ্ছে। শহরের বহু ভবন রুশ হামলায় বিধ্বস্ত হয়েছে।

এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণে ইউক্রেনের এক নারী ও দুই শিশু নিহত হয়েছেন বলে আলজাজিরার খবরে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, খেরসন অঞ্চলের পোনিয়াতিভকা গ্রামের একটি বাড়িতে আঘাত করে রাশিয়ার ছোড়া গোলা।

গত বছর ২৪ ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরু হয় রাশিয়ায়। এর কয়েক দিন পরই খেরসন দখলে নেয় রুশ বাহিনী। তবে গত নভেম্বরে তা ফের ফিরিয়ে নেয় ইউক্রেন। অঞ্চলটিতে প্রায় প্রতিদিনই গোলাবর্ষণ চালান পুতিনের সেনাকর্মীরা। এদিকে ইউক্রেনের সেনাপ্রধান জানিয়েছেন, বাখমুতে শনিবার ১৩০টি গোলাবর্ষণ করেছে রাশিয়া।

সেনাপ্রধান আরও বলেন, বাখমুত পুরোপুরি ঘেরাও করে ফেলতে চাইছেন তারা। তবে আমরা তা হতে দেব না। বাখমুতে গত কয়েক দিন ধরে চলছে তুমুল লড়াই। ইউক্রেন বলছে, দুর্গের মতো শহরটিকে রক্ষা করবেন ইউক্রেনীয় সেনারা।
 
এদিকে ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, বাখমুতে পরিস্থিতি কঠিন, তবে নিয়ন্ত্রণে আছে। বাখমুতে তীব্র যুদ্ধের কারণে শহরটি থেকে পালিয়ে অন্যত্র চলে যাচ্ছেন অসংখ্য বাসিন্দা।

বাবু/এ আর 




  বিষয়:   রাশিয়া  ইউক্রেন 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy