ভিপি নূরের বিরুদ্ধে চার্জশিট, গ্রেপ্তারি পরোয়ানার আবেদন

বুলেটিন নিউজ ডেস্ক

আইন-আদালত

রাজধানীর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে ডিবির

2023-03-06T11:59:31+00:00
2023-03-06T11:59:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভিপি নূরের বিরুদ্ধে চার্জশিট, গ্রেপ্তারি পরোয়ানার আবেদন
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ মার্চ, ২০২৩, ১১:৫৯ এএম   (ভিজিট : ১৪৬)
X


রাজধানীর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

এ ঘটনার সত্যতা পেয়ে নুরের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে মামলার তদন্ত সংস্থাটি।

মামলায় নুরকে পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক মুহাম্মদ সাইফুল ইসলাম। নুরের বিরুদ্ধে এ পর্যন্ত ২০টি মামলার মধ্যে প্রথম কোনো মামলায় চার্জশিট দাখিল করা হলো।

মামলার চার্জশিটে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, আসামি নুরুল হক নুর ২০২১ সালের ১৪ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে আসেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে আক্রমণাত্মক, মিথ্যা, মানহানিকর, উসকানিমূলক বক্তব্য দেন। যার মাধ্যমে ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত করে। তিনি দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা অবনতি, বিভিন্ন সম্প্রদায় ও শ্রেণির মধ্যে শত্রুতা বিদ্বেষ ও ঘৃণা সৃষ্টি করা, সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করাসহ অস্থিরতা ও বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা করেন।

২০২১ সালের ১৯ এপ্রিল সংগীতশিল্পী ইলিয়াস হোসেন বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় এ মামলা করেন।

-বাবু/এ.এস





  বিষয়:   চার্জশিট  ভিপি নূর 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy