প্রকাশ: সোমবার, ৬ মার্চ, ২০২৩, ১:২৭ পিএম (ভিজিট : ১৬০)

X
পাকিস্তানের বেলুচিস্তানের বোলানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৯ জন পুলিশকর্মী নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। কাছির সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) মাহমুদ নোটজাই হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিবি ও কাছি সীমান্ত সংলগ্ন এলাকার কামব্রি ব্রিজে বিস্ফোরণ ঘটে।
এই পুলিশ কর্মকর্তার মতে, প্রাথমিক প্রমাণে ইঙ্গিত মিলেছে যে, বিস্ফোরণটি একটি আত্মঘাতী হামলা। তবে হামলার প্রকৃত ধরন তদন্তের পর জানা যাবে বলে জানান তিনি। বিস্তারিত আসছে..
বাবু/এ আর