নেতানিয়াহু’র সিদ্ধান্তের বিরুদ্ধে ইসরায়েলি রিজার্ভ পাইলটদের প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র কথিত বিচার বিভাগ সংস্কার কর্মসূচির প্রতিবাদে অংশ নিয়েছে বিমানবাহিনীর কয়েক ডজন রিজার্ভ পাইলট। তারা

2023-03-06T13:51:20+00:00
2023-03-06T13:51:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেতানিয়াহু’র সিদ্ধান্তের বিরুদ্ধে ইসরায়েলি রিজার্ভ পাইলটদের প্রতিবাদ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ মার্চ, ২০২৩, ১:৫১ পিএম   (ভিজিট : ১৪২)
X

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র কথিত বিচার বিভাগ সংস্কার কর্মসূচির প্রতিবাদে অংশ নিয়েছে বিমানবাহিনীর কয়েক ডজন রিজার্ভ পাইলট। তারা বলেছে, নেতানিয়াহুর বিতর্কিত কর্মসূচির প্রতিবাদে তারা একদিন প্রশিক্ষণ মহড়ায় অংশ নেবে না।

রবিবার এক চিঠিতে ৩৭ জন এফ-ফিফটিন জঙ্গিবিমানের পাইলট জানিয়েছে, নেতানিয়াহুর বিচার বিভাগ সংস্কার পরিকল্পনার প্রতিবাদে তারা বুধবারের প্রশিক্ষণ মহড়ায় অংশ নেবে না।

ইসরায়েলের সামরিক বাহিনীকে রাজনীতি থেকে দূরে রাখার ক্ষেত্রে দীর্ঘদিনের যে নিয়ম গড়ে উঠেছিল ৩৭ পাইলটের এই প্রশিক্ষণ কর্মসূচি বয়কট করার মধ্যদিয়ে তার কার্যত অবসান ঘটল। এটি ইসরায়েলের সামগ্রিক ব্যবস্থার উপর মারাত্মক আঘাত হিসেবে দেখা হচ্ছে। 

ইসরায়েলের বিমান বাহিনীকে ইহুদিবাদী সরকারের কৌশলগত বাহু হিসেবে দেখা হয় এবং যুদ্ধের সময় রিজার্ভ পাইলটদের উপর ইসরায়েল ব্যাপকভাবে নির্ভরশীল। ইসরায়েলি বিমান বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখার অংশ হিসেবে নিয়মিতভাবে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিজার্ভ পাইলটদের প্রশিক্ষণ মহড়া বয়কট করা সম্পর্কে মন্তব্য করতে অস্বীকার করেছে। এ বিষয়ে নেতানিয়াহুর দফতরের মন্তব্য জানার জন্য অনুরোধ করলে তারাও তাতে সাড়া দেয়নি। সূত্র: জেরুজালেম পোস্ট


বাবু/এ আর 





  বিষয়:   ইসরাইল 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy