জি কে শামীমের ১২ বছরের কারাদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

রোববার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে এদিন রাষ্ট্রপক্ষ জি কে শামীমসহ আটজনের সর্বোচ্চ

2023-03-06T14:52:22+00:00
2023-03-06T14:52:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জি কে শামীমের ১২ বছরের কারাদণ্ড চায় রাষ্ট্রপক্ষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ মার্চ, ২০২৩, ২:৫২ পিএম   (ভিজিট : ১৪৬)
X

রোববার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে এদিন রাষ্ট্রপক্ষ জি কে শামীমসহ আটজনের সর্বোচ্চ শাস্তি ১২ বছরের কারাদণ্ড চেয়ে যুক্তি উপস্থাপন করেন। আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য আগামী ১৫ মার্চ দিন ঠিক করেন বিচারক।

মানি লন্ডারিং আইনের মামলায় আলোচিত ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমসহ আটজনের ১২ বছরের কারাদণ্ড চায় রাষ্ট্রপক্ষ।

রোববার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে এদিন রাষ্ট্রপক্ষ জি কে শামীমসহ আটজনের সর্বোচ্চ শাস্তি ১২ বছরের কারাদণ্ড চেয়ে যুক্তি উপস্থাপন করেন। আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য আগামী ১৫ মার্চ দিন ঠিক করেন বিচারক।

আলোচিত এ মামলার অন্য আসামিরা হলেন, দেলোয়ার হোসেন, মোরাদ হোসেন, সামসাদ হোসেন, আনিছুল ইসলাম, শহীদুল ইসলাম, কামাল হোসেন ও জাহিদুল ইসলাম। তারা জি কে শামীমের দেহরক্ষী হিসেবে পরিচিত।

জি কে শামীমকে ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর আটক করে র‌্যাব। এ সময় এক কোটি ৮০ লাখ টাকা, ৯ হাজার ইউএস ডলার, ৭৫২ সিঙ্গাপুরের ডলার, ১৬৫ কোটি টাকার এফডিআর, অস্ত্র ও বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার হয়। এ ব্যাপারে র‌্যাব মানি লন্ডারিং, মাদক ও অস্ত্র আইনে মামলা করে।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সাঈদ তদন্ত শেষে ২০২০ সালের ৪ আগস্ট আদালতে জি কে শামীম ও তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনের মামলায় চার্জশিট জমা দেন। ২০২০ সালের ১০ নভেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে আদালত।

-বাবু/এ.এস





  বিষয়:   রাষ্ট্রপক্ষ  কারাদণ্ড 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy