তুরস্ক-সিরিয়ায় উড়োজাহাজ ভর্তি ত্রাণ পাঠালেন রোনালদো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ৫০ হাজারের বেশি মানুষ মারা গেছেন। হতাহত হয়েছেন কয়েক লাখ। এমন বিপর্যয়ের সময়ে

2023-03-06T15:37:16+00:00
2023-03-06T15:37:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তুরস্ক-সিরিয়ায় উড়োজাহাজ ভর্তি ত্রাণ পাঠালেন রোনালদো
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৩:৩৭ পিএম   (ভিজিট : ১৭১)
X


তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ৫০ হাজারের বেশি মানুষ মারা গেছেন। হতাহত হয়েছেন কয়েক লাখ। এমন বিপর্যয়ের সময়ে সহায়তা করতে এগিয়ে এলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকা উড়োজাহাজ ভর্তি ত্রাণ পাঠিয়েছেন দেশ দুটিতে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ত্রাণ সামগ্রীর মধ্যে তাবু, খাবারের প্যাকেজ, বালিশ, কম্বল, বিছানা, শিশু খাবার, দুধ এবং চিকিৎসা সরঞ্জাম সরবরাহের জন্য অর্থ দিয়েছেন ৩৮ বর্ষী মহাতারকা। যার আর্থিক মূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৭৪ লাখ টাকার সমান।

রোনালদোর উদারতা এটিই প্রথম উদাহরণ অবশ্য নয়। আগে শিশুদের মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য ৮৩ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় প্রায় ৮৮ লাখ টাকা) সহায়তা করেছিলেন। জন্মভূমি পর্তুগালে একটি ক্যান্সার হাসপাতাল নির্মাণে ১ লাখ ৬৫ হাজার ডলার বা ১ কোটি ৭৬ লাখ টাকা দান করেছিলেন।

সৌদি প্রো লিগে আল নাসেরের ফরোয়ার্ড সেভ দ্য চিলড্রেন, ইউনিসেফ এবং ওয়ার্ল্ড ভিশনের শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। করোনাভাইরাস মহামারীর সময়ে পর্তুগালের বিভিন্ন হাসপাতালে ১০ লাখ ইউরো দিয়েছিলেন তিনি।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক এবং সিরিয়ার বেশ কয়েকটি অঞ্চলে ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।

-বাবু/এ.এস





  বিষয়:   রোনালদো  তুরস্ক  সিরিয়া 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy