আকিজ বশির গ্রুপের যাত্রা শুরু

বুলেটিন নিউজ ডেস্ক

কর্পোরেট

ঢাকায় রোববার এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আকিজ বশির গ্রুপ।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আকিজ বশির গ্রুপের ম্যানেজিং

2023-03-06T17:33:54+00:00
2023-03-06T17:33:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আকিজ বশির গ্রুপের যাত্রা শুরু
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৫:৩৩ পিএম   (ভিজিট : ১৬৭)
X


ঢাকায় রোববার এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আকিজ বশির গ্রুপ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আকিজ বশির গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শেখ বশির উদ্দিন এবং চেয়ারম্যান মিসেস মনোয়ারা বেগম।

উদ্বোধনী বক্তব্যে শেখ বশির উদ্দিন বলেন, ‘আমার পিতা, শেখ আকিজ উদ্দিন ছিলেন দৃঢ়, অদম্য এবং দারুণ অধ্যবসায়ী একজন মানুষ। নিরলস চেষ্টা, পরিশ্রম, সততা আর ভিন্নধর্মী চিন্তাধারাকে কাজে লাগিয়ে তিনি বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে সবার কাছে সুপরিচিত। তার কাজের মধ্য দিয়ে উন্নয়নশীল বাংলাদেশের উদ্যোক্তাদের মধ্যে তিনি তৈরি করে গেছেন সাফল্যের চেতনা। নতুন প্রজন্মকে সামনে এগিয়ে নিয়ে যেতে রেখে গেছেন তার অসাধারণ মতাদর্শ। পিতার দেখানো পথ এবং আদর্শ নিয়েই শুরু হলো আমাদের এই নতুন যাত্রা। আমার বিশ্বাস, আগামীকে ছাড়িয়ে যাওয়ার প্রয়াসে নিরলস কাজ করে যাবে আকিজ বশির গ্রুপ।’

আকিজ বশির গ্রুপের অধীনে রয়েছে আন্তর্জাতিক মানের সিরামিকস, স্যানিটারি ও বাথওয়্যার, টেবিলওয়্যার, পার্টিক্যাল বোর্ড, বিওপিপি, সিওপিপি ও পিইটিটি ফিল্ম, জুট ইন্ডাস্ট্রি, স্টিল, চা এবং মালয়শিয়াতে এমডিএফ ও এইচডিএফ ফ্লোরিং। শেখ বশির উদ্দিনের নেতৃত্বে তার গড়ে তোলা দক্ষ ও অভিজ্ঞ পেশাদারদের টিমের সম্মিলিত প্রচেষ্টায় যথাযথ শিল্প মান বজায় রেখে কাজ করে যাওয়ার উদ্দেশ্যেই শুরু হলো এই পথে পরিক্রমা।

অনুষ্ঠানে আকিজ এফএমসিজি লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং সিইও শেখ আজিজ উদ্দীনসহ শেখ আকিজ উদ্দীনের স্ত্রী, সন্তান এবং গ্রুপের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আকিজ বশির গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শেখ বশির উদ্দিন অনুষ্ঠানে মরহুম শেখ আকিজ উদ্দীনের স্মৃতি হিসেবে তার ব্যবহৃত ভেসপা প্রদর্শন করে দেখান।

-বাবু/এ.এস






Loading...
Loading...


কর্পোরেট এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy