স্বল্পোন্নত দেশের তালিকা প্রকাশ করলো জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিশ্বের স্বল্পোন্নত ৪৬টি দেশের তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ। কাতারের রাজধানী দোহায় জাতিসংঘের লিস্ট ডেভেলপ কান্ট্রিজ (এলডিসি) সম্মেলনে প্রকাশ

2023-03-06T21:08:50+00:00
2023-03-06T21:08:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্বল্পোন্নত দেশের তালিকা প্রকাশ করলো জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৯:০৮ পিএম   (ভিজিট : ২৭৪)
X

বিশ্বের স্বল্পোন্নত ৪৬টি দেশের তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ। কাতারের রাজধানী দোহায় জাতিসংঘের লিস্ট ডেভেলপ কান্ট্রিজ (এলডিসি) সম্মেলনে প্রকাশ করা এই তালিকায় বাংলাদেশের নামও রয়েছে।

তালিকায় অন্তর্ভূক্ত দেশগুলোর মধ্যে ৩৩টিই আফ্রিকা মহাদেশের। ৯টি দেশ এশিয়া মহাদেশের এবং বাকি ৪টি ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের। এশিয়া মহাদেশের দরিদ্র দেশগুলোর মধ্যে প্রথমে আছে আফগানিস্তান, তারপরেই আছে বাংলাদেশের নাম।

আফ্রিকার দেশগুলো হলো— অ্যাঙ্গোলা, বেনিন, বুরকিনা ফাসো, বুরুন্ডি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, শাদ, কোমোরোস, ডেমোক্রেটিক রিপাবলিক অব (ডিআর) কঙ্গো, জিবুতি, ইথিওপিয়া, ইরিত্রিয়া, গাম্বিয়া, গিনি, গিনি-বিসাউ, লেসোথো, লাইবেরিয়া, মাদাগাস্কার, মালাউই, মালি, মৌরিতানিয়া, মোজাম্বিক, নাইজার, রুয়ান্ডা, সাও তোম অ্যান্ড প্রিন্সিপি, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, তানজানিয়া, টোগো, উগান্ডা ও জাম্বিয়া।

আর এশিয়ার যেসব দেশ জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকায় স্থান পেয়েছে, সেগুলো হলো— আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, লাও পিপল’স ডেমোক্রেটিক রিপাবলিক (লাওস), মিয়ানমার, নেপাল, পূর্ব তিমুর এবং ইয়েমেন। এছাড়া ক্যারিবিয়ান অঞ্চলের দেশ হাইতি এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চরের দ্বীপদেশ কিরিবাতি, সলোমন ও টুভ্যালুও আছে জাতিসংঘের সর্বশেষ অনুন্নত দেশের তালিকায়।

প্রতি ১০ বছর পর পর জাতিসংঘের এলডিসি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে স্বল্পোন্নত দেশের তালিকা গৃহীত হয়, তা আবার তিন বছর পর পর পর্যালোচনা করে জাতিসংঘ। এবারের এলডিসি সম্মেলনের আয়োজক দেশ কাতার। ৫ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত রাজধানী চলবে এই সম্মেলনে।

সূত্র : জিও টিভি

বাবু/জেএম




  বিষয়:   স্বল্পোন্নত  দেশের  তালিকা 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy