টেলিফোনে পুতিন-রাইসির আলাপ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দুই দেশের মধ্যকার সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির

2023-03-07T13:49:18+00:00
2023-03-07T13:49:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টেলিফোনে পুতিন-রাইসির আলাপ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ১:৪৯ পিএম   (ভিজিট : ১৩২)
X

দুই দেশের মধ্যকার সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক টেলিফোন আলাপে উভয় দেশের অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করার সম্ভাব্য উপায়গুলো নিয়েও কথা বলেছেন তারা

দুই নেতার ফোনালাপের বিষয়ে ইরানের প্রেসিডেন্টের ডেপুটি চিফ অব স্টাফ মোহাম্মাদ জামশিদি এক টুইটার বার্তায় বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে তেহরান ও মস্কোর মধ্যকার বাণিজ্যিক লেনদেন কীভাবে  শক্তিশালী করা যায় পুতিন ও রাইসি তা নিয়ে আলোচনা করেছেন।  জামশিদি আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার অংশ হিসেবে চীনের বেল এন্ড রোড ইনিশিয়েটিভ এবং রাশিয়ার নর্থ সাউথ ট্রানজিট করিডোর প্রকল্পে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট রাইসি।

অন্যদিকে ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট রাইসি ফোনালাপে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন। তারা বিদ্যমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। সূত্র: সিজিটেন

বাবু/এ আর 




  বিষয়:   পুতিন  রাইসি 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy